somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চিন্তা করে দেখালাম চিন্তা করে কোন লাভ নাই

৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




জাতির জনক বললেন, তোমরা আমাদেরকে দাবায়া রাখতে পারবা না। কথা সত্য! তারা আমাদেরকে দাবায়া রাখতে পারে নাই। তারপর তিনি যে জাতির জনক হলেন তিনি সে জাতিকে দাবায়া রাখতে পারেন নাই। এখন তাঁর কন্যা দাবায়া রাখার কাজ করছেন। তিনি কি দাবায়া রাখতে পারবেন? দেশের পিচ্চি পোলাপানও দেখি তাঁর বিরুদ্ধে কথা বলে!

ফখরুল কহিলো জাতির জনকের কন্যার পায়ের নীচে মাটি নাই। তবে তাঁর পায়ের নীচে আছে কি? আর্মি ও পুলিশ? ওগুলা যদি জনগণ সরায়া ফালায় তবে তাঁর পায়ের নীচে থাকবে কি? অকর্মা বিম্পি-জামায়াত এত্ত বড় কান্ড ঘটালো? দেশের জনগণ কি এসব বিশ্বাস করে?

জনগণ সরকারের প্রতিপক্ষ হয়ে গেলে আর্মি ও পুলিশ কতকাল সরকারের পক্ষে থাকবে? আমি সরকারের পক্ষে কোন হিসাব মিলাতে পারছি না। যত হিসাব করছি সব হিসাব সরকারের বিপক্ষে চলে যাচ্ছে। অতপর সরকারের পতন হলে জামাত বলবে সরকার বলেছে আমরা সরকারের পতন ঘটিয়েছি। প্রমাণ তাদেরকে নিষিদ্ধ করা বা নিষিদ্ধ করার কথা বলা। তারপর যে সরকার আসবে জামাত তাদের লাভের গুড়ে ভাগ বসালে অবাক হতে হবে কি? সব মিলে এসব কি হচ্ছে? চিন্তা করে দেখলাম চিন্তা করে কোন লাভ নাই। এক পক্ষের ভুলে অন্য পক্ষ লাভবান হয় এটাই নিয়ম। এদিকে সরকার রাজাকার খেতাবটাকে গৌরবের বানিয়ে দিলো। ভবিষ্যৎ প্রজন্ম জানবে যারা তাদের ভাইদেরকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে যারা আন্দোলন করেছে তারা হলো রাজাকার!

হত্যাকারী কারা জনগণ যখন জানে তখন এ দোষ কিভাবে অন্যকারো ঘাড়ে চাপানো যাবে? এটা তো শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা মাত্র। উদোর পিন্ডি বুদোর ঘাড়ে। গরু মেরে জুতা দান। ইত্যাদি আরো অনেক প্রবাদ এখন প্রাসঙ্গিক। আমি বুঝি না সমম্বয়ক আটকে কি সুবিধা পাওয়া যায়। সমম্বয়ক কি দল নেতা? এক সমম্বয়ক আটকালে হাজার সমম্বয়ক সমম্বয় করবে। এটাতো অতি সাধারণ হিসাব। মাথামোটা লোক ডিবি কর্তা হলে তা’ দিয়ে আসলে কাজের কাজ কিছুই হয় না।

দাবায়া রাখা যায় না, সমঝোতায় কাজ হয়। অথচ সমঝোতার পথ ছেড়ে লোকে দাবায়া রাখার পথেই হাঁটে। আর তাতেই ইতিহাসের পূনরাবৃত্তি ঘটে। লোকে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে না। কেউ কেউ বলে এটা মরা মানুষের কাহিনী। অথচ মরা মানুষের কাহিনির মাঝে জীবিত লোকের জন্য অনেক শিক্ষা থাকে। মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেল। সমঝোতার পথটাও মনে হয় এখন বন্ধ হয়ে গেলো। এখন মনে হয় গণেশ উল্টে যাওয়ার অপেক্ষা। কখন কি ঘটে এটাই এখন দেখার বিষয়। প্রতিপক্ষে কম নির্যাতন করা ভালো। কারণ গণেশ উল্টে গেলে প্রতিপক্ষে করা নির্যাতন দ্বিগুণ হারে নিজের দিকে ফিরতে পারে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০২৪ দুপুর ২:০৬
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪৫


শেখ হাসিনার আজকের ভার্চুয়াল বক্তব্য: উপস্থাপনা, নেতৃত্বের অভিজ্ঞতা ও জন-প্রতিক্রিয়া

সম্প্রতি ভারতের নয়াদিল্লিভিত্তিক The Foreign Correspondents' Club of South Asia আয়োজিত একটি বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

আজকের কনফারেন্সের বাংলা ভার্সন/ জননেত্রী বঙ্গবন্ধু কণ‍্যা শেখ হাসিনা ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:২০


ল্লীর প্রেস কনফারেন্সে শেখ হাসিনা ,ইংরেজীতে তাঁর বক্তব্য রাখেন, পুরো বক্তব্যটি পাঠকের জন্য বাংলায় অনুবাদ করে দেয়া হলো-

Fcc South কে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বক্তব্য শুরু করেন।

বাংলাদেশকে... ...বাকিটুকু পড়ুন

"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯



"‘৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে’- একটি বক্তব্যের রাজনৈতিক পাঠ"

"৫ই আগস্ট সবার জন্য ভালো হয়েছে। শেখ হাসিনার প্রয়োজন ছিল বিশ্রাম। আওয়ামী লীগের দরকার ছিল শুদ্ধিকরণ। অন্যান্য দলগুলোরও... ...বাকিটুকু পড়ুন

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

×