somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিএনপির ক্ষমতার তর সইছে না

১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




হাসিনা নামক পাথর সরাতেই ক্ষমতায় ইউনুস। কিন্তু ইউনুস হাসিনার মত ওজনদার হওয়ার কথা নয়। সেজন্য বিএনপি এ পাথর সরিয়ে দ্রুত ক্ষমতায় জেঁকে বসতে চায়।আর ক্ষমতাকে স্থায়ী করণ করতে তারা ভারতকেও খুশী রাখতে চায়। এখন তারা বিভিন্ন অংকের হিসাব নিয়ে ব্যস্ত। জামাই বাবাজী বলেছে আজও সে বাসায় খাবে না, ওয়াজ মাহফিলে নেতার সাথে খাবে। ক্ষমতায় যাওয়া আর ক্ষমতা ধরে রাখা আসলেই খুব কঠিন।

অস্তিত্ব রক্ষায় জামায়াত-শিবির আওয়ামী লীগের পিছনে লেগে ছিল। অবশেষে তারা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে তাড়াতে পেরেছে। বিষয়টাকে আওয়ামী লীগ পিছু হটা বলেছে। এখন তারা ট্রাম্পের আশায় বসে আছে। এদিকে জামায়াত-শিবিরও ক্ষমতার আসা করছে। তাদের একজন আমাকে বলেছে, আপনি আমাদের দলে আসেন। আগেও তারা এমন বলেছে। আমি তখন বলেছি সরকারী চাকুরী জীবিদের এসব করতে নেই। এখন তাদের প্রস্তাবে আমি সাড়া না দেওয়ায় তারা বলছে এখন সমস্যা কি? তারা তো এটা বুঝতে চাইছে না যে তারপর বিএনপি ক্ষমতায় গেলে আমার চাকুরীর সমস্যা হতে পারে। তা’ছাড়া জামাতার দল ছেড়ে আমি অন্য দলে যাবই বা কেন? তবে আমার ইচ্ছা নিরপেক্ষ থাকা।

সারা বিশ্বে প্রচার পেয়েছে আওয়ামী জনসমর্থনে ধ্বস নেমেছে। ভারতও সেটা বিশ্বাস করে।নির্বাচনে যে সরকার ক্ষমতায় আসবে তারা তাদের সাথে কাজ করবে। কারণ বাংলাদেশ নামক দেওয়ালের পিছনে তাদের সাত বোন। তারা দেওয়ালটা উপড়ানোর চিন্তা বাদ দিয়েছে। কারণ তারা ঝুঁকিতে যেতে চায় না। কারণ দেওয়াল উপড়াতে গিয়ে উপড়াতে না পারলে দেওয়াল আরো মজবুত হয়ে তাদের পিছনে যাওয়া বন্ধ করে দিবে।সুতরাং জামায়াতও যদি ক্ষমতায় যায় তবে ভারত তাদের সাথেও কাজ করবে। জামায়াত এ বিষয়ে তাদেরকে সবুজ সংকেত দিয়ে রেখেছে। আসলে বাংলাদেশের জন্য ভারত এমন একটা দেশ যা বাংলাদেশের যে কোন দলের শান্তিতে দেশ শাসনের জন্য দরকারী একটি দেশ। জনগণের যাদের মাথায় বুদ্ধি খানিকটা কম তারা ভারতকে তুচ্ছ করে কথা বলে। ভারত বিশ্বের সবচেয়ে বড় বাজার। তার থেকে বাংলাদেশ কম খরচে পণ্য ক্রয় করে। আর এখন ওরা সব ধরণের পণ্য বিক্রি করে। নিতান্ত মাথা নষ্ট না হলে বাংলাদেশ পণ্যক্রয়ের এমন একটি বাজার নষ্ট করবে না।ভারতও সহজে বাংলাদেশে সহজে পণ্য বিক্রি করে। একাত্তরের সুযোগ কাজে লাগিয়ে ভারত বাংলাদেশ নামক বাজার নিজের করে নিয়ে ছিল। সেজন্য মহাবন্ধু পঁচাত্তরে নিহত হলেও এ বিষয়ে ভারত তেমন উচ্চ-বাচ্চ করেনি। এখনও হাসিনা পতনে তারা সব কিছু সহ্য করে যাচ্ছে। সব পণ্য বিক্রয়ের বাজার ধরে রাখার জন্য। আর সাত বোনের দেওয়ালের বিষয়টা তো চির বিদ্যমাণ। ইউনুস সরকার তাদেরকে শুরুতেই সে কথা মনে করিয়ে দিয়েছে। সেজন্য হেরে যা্ওয়ার ভয়ে তারা রেগে যেতে পারেনি। এ রাগটা বাংলাদেশকেও দমাতে হবে। দাঁতে-দাঁত চেপে যতই খিঁচ দেওয়া হোক মনে থাকতে হবে আমরা শান্তি চাই। ভারত-বাংলাদেশ সম্পর্ক অটুট থাকুক এটা উভয় দেশের কাম্য হওয়া উচিত।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০২
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

দুইটি প্রশ্ন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪০

১) জাতিসংঘ কি হাদী হত্যার বিচার এনে দিতে পারবে? ফিলিস্তিনি গণহত্যার বিচার কি জাতিসংঘ করতে পেরেছে?

২) আজকের পুলিশি হামলায় ছাত্র নেতারা ডঃ ইউনুসকে যেভাবে গালি দিচ্ছেন, তাতে কি জাতিসংঘ খুশি... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

আমরা যেন পারষ্পরিক সম্মান আর ভালোবাসায় বাঁচি....

লিখেছেন জানা, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৪২



প্রিয় ব্লগার,

শুভেচ্ছা। প্রায় বছর দুয়েক হতে চললো, আমি সর্বশেষ আপনাদের সাথে এখানে কথা বলেছি। এর মধ্যে কতবার ভেবেছি, চলমান কঠিন সব চিকিৎসার ফলে একটা আনন্দের খবর পেলে এখানে সবার সাথে... ...বাকিটুকু পড়ুন

×