somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আন্দোলনের ফসল বিএনপি একা গোলায় তুলতে চাইলে শেখ হাসিনা দ্বারা তা’ বেহাত হতে পারে

২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শেখ হাসিনার দখলের ফসল বৈষম্য বিরোধী ছাত্রদের মাধ্যমে বেহাত হয়েছে। তাদের সাথে জাশি, বিএনপি এবং অন্যরাও ছিল।জাশি পিআর এর মাধ্যমে সে ফসল সবাইকে ভাগ করে দিতে চায়। কিন্তু পঁচাত্তরের মত বিএনপি সে ফসল একা নিজেদের গোলায় তুলতে চায়। কিন্তু পঁচাত্তরে জেনজি ছিল না। এখন জেনজি আছে। তাদের দুই তৃতীয়াংশের বেশী বিএনপির স্বার্থপরতাকে সমর্থন করছে না। তাদেরকে জাশির দিকে ভিড়তে দেখা যাচ্ছে। ডাকসু ও জাকসুতেতে সেটা দেখা গেছে।

আমার ঘরের একজন জেনজি দেখছি এনসিপির, একজন তো বিএনপির, অন্যজন কার সেটা জানি না। এনসিপি ভিতরে ভিতরে বেশ তৎপর। জনগণ ওদের বিরোধীতা করছে না।শেখ হাসিনার থেকে কেড়ে নেওয়া ফসল বিএনপি নিজেদের গোলায় একা তুলতে গেলে সে কাজ তাদেরকে একাই করতে হবে। কিন্তু ষোল বছরে তারা একা শেখ হাসিনা থেকে কিছুই কেড়ে নিতে পারেনি। এখন শেখ হাসিনা থেকে কেড়ে নেওয়া ফসল পিআর অস্বীকারের মাধ্যমে বিএনপি একা নিজেদের গোলায় তুলতে গেলে শেখ হাসিনা সেটা তাদের থেকে কেড়ে নিয়ে নিজেদের গোলায় তোলার সম্ভাবনা আছে।সে ক্ষেত্রে শেখ হাসিনার দখলের ফসল কাড়াকাড়িতে জড়িতদের কারো পিঠের চামড়া থাকবে না। শেখ হাসিনার সাথে ভারত থাকায় তিনি হিসাবের বাইরে থাকার মত নন।

পিআরে ছোট দল লাভবান হবে। পিআর অস্বীকার করে আন্দোলনের ফসল বিএনপি একা ঘরে তুলতে চাইলে ছোট দল সমূহ তাদের থেকে সরে গেলে বিএনপি একা আন্দোলনের ফসল ঘরে তুলতে পারবে কি? বিএনপি আবার আওয়ামী লীগকে নির্বাচনে আনতে চায় তাতে জনগণ বিএনপির উপর বিরক্ত হয়ে আওয়ামী লীগকে ভোট দিলে বিষয়টা কেমন হবে? আমার ফেসবুকে আওয়ামী লীগের নাম নিশানা ছিল না, এখন দেখি সবই আওয়ামী লীগ! বিষয়টা কি? জনগণ তবে কি চায়? পিআর নিয়ে মতভেদে লিপ্ত বিএনপি ও অন্যদের পিঠের চামড়া আওয়ামী লীগ তুলে নেক এটাই কি তবে এখন জনগণের কাম্য? মতৈক্যের জন্য বিএনপিকেই পিআরের পক্ষে আসতে হবে। প্রচলিত পদ্ধতিতে বেশী সীট পেতে চাইলে হয়ত আন্দোলনের ফসল এবার আর বিএনপির ঘরে উঠবে না। সেটা জাশির ঘরে উঠতে পারে, অথবা আওয়ামী লীগের ঘরে ফিরে যেতে পারে।

জিয়ার জনপ্রিয়তা খালেদাতে ছিল না। খালেদার জনপ্রিয়তা তারেকে নাই। সুতরাং সাবধান না হলে বিএনপির আবারো সর্বনাশ ঘটতে পারে। পিআরে তাদের কিছু সীট অন্যদের ভাগে পড়লেও হাসিনা সামলাতে তাদেরকে আবার বিএনপি সাথে পাবে। নতুবা বিএনপি একা হাসিনা সামলাতে গেলে হাসিনার বেদখল হওয়া ফসল তিনিই আবার দখলে নিতে পারেন। আমার পেসবুকে আসা পেজ সমূহের জরিফে সেটাই মনে হচ্ছে।
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০২৫ বিকাল ৪:০০
১৮টি মন্তব্য ১৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্ব পাঠ

লিখেছেন আবু সিদ, ২৮ শে মার্চ, ২০২৬ সকাল ১০:২৪

I. পড়ার সাধারণ অর্থ
সাধারণভাবে, পড়া বা Reading হলো লিখিত বর্ণ বা চিহ্ন দেখে তার অর্থ উদ্ধার করার উপায়। পড়া কেবল শব্দ উচ্চারণ নয়, বরং লেখার বিষয়বস্তুর সাথে নিজের চিন্তার যোগ... ...বাকিটুকু পড়ুন

এঁনারা কিসের আশায় দালালি করে যাচ্ছেন?

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:০৫



১. ১৫ আগস্ট টাইপ কিছু বা ৭ নভেম্বর টাইপ কিছু না ঘটলে আওয়ামী লীগ সহসা আর ক্ষমতায় আসতে পারবে না। জুলাই-এর মত কিছুও বার বার হয় না। তাই ধরে... ...বাকিটুকু পড়ুন

বমিনং করোনং ইচ্ছং

লিখেছেন সামছুল আলম কচি, ২৮ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১১


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান
ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী
১৫০।(১) এই সংবিধানের অন্য কোন বিধান সত্ত্বেও ১৯৭২ সালের ১৬ই ডিসেম্বর তারিখে এই সংবিধান প্রবর্তনকালে সংবিধানের চতুর্থ তফসিলে বর্ণিত বিধানাবলী ক্রান্তিকালীন ও অস্থায়ী... ...বাকিটুকু পড়ুন

মতভেদ নিরসন ছাড়া মুসলিম আল্লাহর সাহায্য পাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৯ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৩



সূরাঃ ৩ আলে-ইমরান, ১০৫ নং আয়াতের অনুবাদ-
১০৫। তোমরা তাদের মত হবে না যারা তাদের নিকট সুস্পষ্ট প্রমাণ আসার পর বিচ্ছিন্ন হয়েছে ও নিজেদের মাঝে মতভেদ সৃষ্টি করেছে।... ...বাকিটুকু পড়ুন

‘স্বপ্নের শঙ্খচিল’ কে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা….

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে মার্চ, ২০২৬ সকাল ৭:৪৬



আজ সকালে ল্যাপটপ খুলেই উপরের চিত্রটা দেখলাম। দেখে মনটা প্রথমে একটু খারাপই হয়ে গেল! প্রায় একুশ বছর ধরে লক্ষাধিক ব্লগারের নানারকমের বৈচিত্রপূর্ণ লেখায় ও ক্রিয়া-প্রতিক্রিয়ায় সমৃদ্ধ আমাদের সবার... ...বাকিটুকু পড়ুন

×