somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নির্বাচনে নৌকা না থাকলে আওয়ামী লীগ ভোট দিতে যাবে না

০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিএনপি ও জামায়াত নৌকার ভোট পেতে আশাবাদী। অথচ নৌকার ভোটাররা বলছে নির্বাচনে নৌকা না থাকলে তারা মোটে ভোট দিতেই যাবে না। তবে অন্য ভোটাররাও যেন ভোট দিতে না যায় তারা সেই চেষ্টা করবে। এর মধ্যে তারা নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। জুলাই আন্দোলনে তারা হতবম্ব হয়ে গিয়েছিল।সময়ের সাথে তারা নিজেদেরকে সামলে নিয়েছে।

বাইডেন প্রশাসন বাংলাদেশের সরকার পরিবর্তনে আগ্রহী থাকলেও ট্রাম্প প্রশাসন বাংলাদেশের সরকার পরিবর্তনে আগ্রহী নয়। তারা সব দলের অংশগ্রহণে বাংলাদেশে সুষ্ঠ নির্বাচন চায়। আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিলে আওয়ামী লীগ নির্বাচনকে প্রশ্নবিঁদ্ধ করতে চেষ্টা করবে। এ অযুহাতে তারা বাংলাদেশের উপর আমেরিকার নিষেধাজ্ঞা আদায়ের চেষ্টা করবে। ড. ইউনূস নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা ছেড়ে গেলে তিনি আর নির্বাচিত সরকারের কোন রকম সহায়তা করবেন না। ফলে নির্বাচিত সরকারের বেকায়দায় পড়ে দ্রুত জনপ্রিয়তা হারাবার সম্ভাবনা আছে।তখন আওয়ামী লীগ নির্বাচীত সরকারকে অবৈধ আখ্যা দিয়ে পদত্যাগে বাধ্য করতে চেষ্টা করবে।

জাশি ও বিএনপিকে কাদা ছোঁড়াছুড়ি করতে দেখা যাচ্ছে। সেই কাদা মাখিয়ে এবং শুকিয়ে তারা স্টাচু হয়ে গেলে আওয়ামী লীগ সেই সুযোগ গ্রহণ করবে। ২০২৬ সালেই তারা ক্ষমতায় ফিরতে চায়। প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে সার্বিক সহায়তা প্রদান করতে প্রস্তুত।জাশি ও বিএনপিকে বেকায়দায় ফেলতে পারলে তারা আবারও তাদেরকে বনসাই বানাবে। আগামী নির্বাচনে বিএনপি/জাশি জয়ী হলে তারা ক্ষমতা ধরে রাখতে পারবে কি? ক্ষমতা পাওয়ার চেয়ে এটা ধরে রাখা কঠিন। ড. ইউনূস অনেক দিন ক্ষমতায় থাকার আশা করেছেন। সেটা সম্ভব নয় দেখে তিনি মানে মানে কেটে পড়ছেন।

রাষ্ট্র সংস্কার চেয়ে জনগণ আওয়ামী বিরোধীতায় নেমে ছিল। বহু দিন গত হলেও তারা সংস্কারের কিছু পায়নি। সংস্কারের নামে বিএনপি তাদের একত্রিশ দফা বাস্তবায়নের কথা বলছে। কিন্তু জনগণ তাদের একত্রিশ দফা বাস্তবায়নে রাস্তায় নেমেছে কি? সামনে আওয়ামী লীগ লগি বৈঠা নিয়ে রাস্তায় নামলে এবং জনগণ তখন তাদেরকে প্রতিরোধ করতে রাস্তায় না নামলে বিএনপি ক্ষমতায় থাকবে নাকি ছেড়ে পালাবে? বিএনপির কার্যক্রম আমার ঠিকঠাক মনে হচ্ছে না। আওয়ামী লীগ বলছে বিএনপি নিয়ে আমার টেনশন কেন? আমি তখন তাদেরকে জামাই বাবার কথা বললাম। বিএনপির তবে করনীয় কি? তাদের সবচেয়ে বড়কাজ জুলাই ঐক্য ধরে রাখা। সেইটাতে সফল না হলে আওয়ামী লীগ তাদেরকে ফূদিয়ে উড়িয়ে দিবে। তাদের কিছু লোককে নমিনেশন না দেওয়া ঠিক হয়নি। এটা তাদের জন্য আত্মঘাতি হতে পারে।

ইউপি পর্যায়ের ছাত্র লীগ কর্মী দলের জন্য পঁচাত্তর হাজার টাকা খরচ করার কথা বলেছে। অতীতে এ দলটি তাদের সক্ষমতার প্রমাণ দিয়েছে। সাময়িক তারা একটু অসুবিধায় থাকলেও তাদের সে অসুবিধা কাটিয়ে উঠার সম্ভাবনা আছে।

সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৫৮
১৩টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×