ঘটনা ২ - উত্তর প্রদেশের এক শীর্ষস্থানীয় বিজেপি নেতা বাবরি মসজিদ যান এবং ঘোষনা করেন বিজেপি ক্ষমতায় এলে রামমন্দির তৈরি করবেন।
ঘটনা ৩ - মোদি এক সাক্ষাতকারে গুজরাট দাঙ্গায় মৃত মুসলিমদের কুকুর ছানা (কুত্তে কে বাচ্চা) বলেন।
ঘটনা ৪ - মুম্বাইয়ের রাস্তায় বিজেপি বড় বড় পোষ্টার লাগায়। যেখানে মোদির ছবি সহ লেখা আছে 'মে এক হিন্দু রাষ্ট্রবাদী হু'
ঘটনা ৫ - ধর্মনিরপেক্ষতাকে মোদি এবং বিজেপি সরাসরী অস্বীকার করে হিন্দু জাতীয়তাবাদের কথা বলেন।
ঘটনা ১ - তখন ক্লাস ৫ কিংবা ৬ এ পড়ি। ইলেকশানের সময়। ক্ষমতায় বিজেপি। আমাদের এক খৃষ্টান স্যার বললেন পাকিস্থানে মুসলিম লিগের পতন হয়েছে এবার আমাদের দেশে বিজেপির পতন হবে। কারণ মানুষ চাই না সে ভালো থাকুক অথচ তার বন্ধু বা প্রতিবেশি খারাপ থাকুক এই কারণে যে সে অন্য ধর্মের লোক।
অনেক লোক বিশ্বাস করে এইবার বিজেপি ক্ষমতায় আসবেই। কিন্তু আমার বিশ্বাস শুধু এইবার নয় কোন বারেই বিজেপি ক্ষমতায় আস্তে পারবে না। কারণ মানুষ আর ধর্মের নামে লড়তে চাইনা, দেশে অশান্তি চাইনা, মসজিদ ভেঙ্গে মন্দির চাইনা। বিজেপি না আসার সবথেকে বড় কারণ দেশের বেশিরভাগ জায়গায় বিজেপি কিংবা কংগ্রেসের পরিবর্তে ছোট ছোট আঞ্চলিক দল গুলো অনেক মজবুত হয়েছে। তাদের বেশির ভাগই ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। যেমন TMC, CPIM, JDU, JANTA PARTY, LALU, MAYABATI, MULAYAM SING এরা কেউই বিজেপিকে আসতে দেবে না। কোন মতেই না। দরকার পড়লে এরা মিলে থার্ড ফ্রন্ট করে দেশ চালাবে। কর্নাটকে প্রায় কুড়ি বছর বিজেপি রাজ করেছিল। এবার গো হারা হাড়ল। আমি আশাবাদী ২০১৪ এম.পি ভোটেও বিজেপি গো হারা হাড়বে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


