somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ফরিদ আলম
সুন্দর জীবন সকলে পায় না, তবে কিছু লোক জীবনকে সুন্দর করে গড়ে তোলেন। আর সুন্দর জীবনের জন্য চাই সুন্দর জীবন ব্যবস্থা। নিঃসন্দেহে ইসলাম হল শ্রেষ্ঠ সুন্দর জীবন ব্যবস্থা।

ঈদে মিলাদুন্নাবী নিয়ে কিছু কথা...

১৩ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক. এটা বিদ'আত। অর্থাৎ ধর্মে নতুন সৃষ্টি। এই আমল রাসুল সা. সাহাবা বা তাবেঈ-তাবে তাবেঈদের যুগে ছিলনা।

আল্লাহ বলেন, 'বলো হে নবী! আমলের দিক দিয়ে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লোকদের কথা কি তোমাদের বলব? তারা হচ্ছে এমন লোক, যাদের যাবতীয় চেষ্টা সাধনায় দুনিয়ার জীবনে বিভ্রান্ত হয়ে গেছে আর তারাই মনে মনে ধারণা করে যে, তারা খুবই ভালো কাজ করছে' [আল ক্বা'হাফ/১০৩-১০৪]

মুহাম্মাদ সা. বলে্‌ন 'তোমরা (দ্বীনে) নব উদ্ভাবিত কর্মসমূহ (বিদ'আত) থেকে বেঁচে থাকবে। কারণ, প্রত্যেক বিদ'আতই ভ্রষ্টতা' [আবু দাউদ, তিরমিযী] নাসাঈর এক বর্ণনায় আছে, 'আর প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নামে (নিয়ে যায়)'।

'যে ব্যক্তি আমার এই দ্বীনে (নিজের পক্ষ থেকে) কোন নতুন কিছু উদ্ভাবন করল... যা তার মধ্যে (দ্বীনে) নেই, তা প্রত্যাখ্যানযোগ্য' [বুখারী ও মুসলিম] মুসলিমের অন্য একটি বর্ণনায় আছে, 'যে ব্যক্তি এমন কাজ করল, যে ব্যাপারে আমাদের কোন নির্দেশ নেই তা বর্জনীয়'।

ইমাম মালেক স্বীয় ছাত্র ইমাম শাফেঈ -কে বলেন - 'রাসুলুল্লাহ সা. ও তাঁর সাহাবাদের সময়ে যেসব বিষয় 'দ্বীন' হিসেবে গৃহীত ছিলনা, বর্তমানকালেও তা দ্বীন হিসেবে গৃহীত হবে না। যে ব্যক্তি ধর্মের নামে ইসলামে কোন নতুন প্রথা চালু করল, অতঃপর তাকে ভালো কাজ বলে রায় দিল, সে ধারণা করে নিল যে, আল্লাহর রাসুল সা. স্বীয় রিসালাতে দায়িত্ব পালনে খেয়ানত করেছেন' (নাউযুবিল্লাহ)। [আল-ইনসাফ, ৩২ পৃষ্ঠা / মিলাদ প্রসঙ্গ, ১৪ পৃষ্ঠা]


খ. অমুসলিমদের অনুসরন। আমাদের কঠোরভাবে নিষেধ করা হয়েছে ধর্মীয় এবং সাংস্কৃতিক দিক দিয়ে অমুসলিমদের অনুসরন করতে। বরং তাদের উলটো করতে বলা হয়েছে। অথচ আমরা হিন্দুদের জন্মাষ্টমি, ক্রিস্টানদের ক্রিসমাস এবং বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমার মতো রাসুল সা. এর জন্ম দিবস পালন করছি।

মহান আল্লাহ বলেন, 'সুপথ প্রকাশিত হওয়ার পর কেউ যদি রাসুলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ব্যতিত অন্য পথ অনুসরণ করে, তবে যেদিকে সে ফিরে যায় আমি সেই দিকেই তাকে ফিরিয়ে দেব এবং দোযখে তাকে নিক্ষেপ করব আর তা কতই নিকৃষ্ট আবাস!' [সুরা নিসা/১১৫]

রাসুল সা. বলেন, 'যে ব্যক্তি যে জাতির অনুরুপ্য অবলম্বন করবে, সে ব্যক্তি সেই জাতিরই দলভুক্ত' [আহমাদ ২/৫০, আবু দাউদ/৪০৩১, সহীহুল জা'মে/৬০২৫]

'সে আমাদের দলভুক্ত নয় যে আমাদের ছেড়ে অন্যদের সাদৃশ্য অবলম্বন করে' [তিরমিযী/২৬৯৫]

সাহাবী হুযাইফা বিন ইয়ামান রা. বলেন, 'তোমরা তোমাদের পূর্ববর্তী জাতির পথ অবলম্বন করবে জুতার মাপের মতো (সম্পূর্ণভাবে)। তোমরা তাদের পথে চলতে ভুল করবেনা এবং তারাও তোমাদের সঙ্গে নিয়ে চলতে ভুল করবেনা। এমনকি তাদের কেউ যদি শুকনো অথবা নরম পায়খানা খায়, তাহলে তোমরাও (তাদের অনুকরণে) তা খেতে লাগবে! [আল বিদাউ আননাহয়ু আনহা, ইবনে আযযাহ/৭১ পৃষ্ঠা]

গ. অতিরঞ্জন। ইসলামে অতিরঞ্জন বা বাড়াবাড়ি করা নিষেধ। আল্লাহ এবং রাসুল সা. যা বলেছেন তাই করতে হবে। অথচ মিলাদে রাসুল সা. কে নিয়ে বাড়াবাড়ি করা হয়ে থাকে। যেমন তাঁর জন্য চেয়ার ছেড়ে দেওয়া হয়, তিনি উপস্থিত হয়েছেন এমন মনে করা হয়।

আল্লাহ বলেন, 'হে কিতাবীগণ! তোমরা ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি করো না...' [সুরা নিসা/১৭১]

'হে কিতাবীগণ! তোমরা তোমাদের ধর্ম সম্বন্ধে বাড়াবাড়ি করো না এবং যে সম্প্রদায় ইতিপূর্বে পথভ্রষ্ট হয়েছে ও অনেককে পথভ্রষ্ট করেছে এবং সরল পথ থেকে বিচ্যুত হয়েছে, তাদের খেয়াল খুশির অনুসরণ করো না' [সুরা মাইদাহ/৭৭]

নবী সা. বলছেন, 'তোমরা আমাকে নিয়ে (আমার তা'যীমে) বাড়াবাড়ি করো না, যেমন খৃষ্টানরা ঈসা বিন মারয়্যাম (যীষু) -কে নিয়ে করেছে। আমি তো আল্লাহর দাস মাত্র। অতএব তোমরা আমাকে আল্লাহর দাস ও তাঁর রাসুলই বলো' [বুখারী, মুসলিম, মিশকাত/৪৮৯৭]
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

জেমস টালারিকো - আমাদের সময়ের মহাত্মা গান্ধীর প্রতিচ্ছবি!

লিখেছেন শ্রাবণধারা, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪১


ইসরায়েলি বাহিনী যখন গাজায় স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছিল, তখন নেতানিয়াহু তার বাহিনীকে গণহত্যায় উদ্বুদ্ধ করতে বাইবেলের এই লাইনগুলো পড়ে শোনান: "এখন যাও, আমালেককে আক্রমণ করো এবং তাদের যা কিছু... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

গল্প - অভাগীর সুর ব্যাঞ্জনা – পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৫


যারা পুর্বের পর্ব পাঠ করেননি তাদের জন্য লিংক অভাগীর সুর – পর্ব ১
প্রথম পর্বের শেষ লাইন : মামলা এগোতে লাগল।শহরের আলোড়ন ধীরে ধীরে থিতিয়ে এল।কিন্তু... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - বন্ধু

লিখেছেন হুমায়রা হারুন, ০৯ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:০২

উত্তর গোলার্ধ থেকে বয়ে আসছে কনকনে শীতের ঝাপটা। দেশে যেমন শীতকালে হিমালয়ের হিম বাতাস, উত্তরাঞ্চলে ঠান্ডার কাঁপুনি ধরায় আজ যেন তেমন মনে হচ্ছে। তাপমাত্রা ৯... ...বাকিটুকু পড়ুন

×