somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের মিথ্যা ও পাপের জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তাই প্রচার করে

২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ফেসবুক একটা জিনিসকে খুব সহজ করে দিয়েছে। সেট হল গুজব রটানো। মাঝে মাঝে ফেসবুক আজগুবি আজগুবি পোষ্ট দেখে থাকবেন। কোন রকম তথ্য প্রমান ছাড়াই এসব বিভিন্ন পেজে পোষ্ট হতে থাকে। অনেকে পেজ বা ওয়েবসাইটকে জনপ্রিয় করতেও এরকম হীন কাজ করে থাকে। কিছুদিন আগে বাংলাদেশী একটা নিউজ সাইট থেকে একটা পোষ্ট বিভিন্ন পেজে শেয়ার করা হয়। আপনারা দেখে থাকবেন। কে নাকি নিজের মায়ের আপন বোন মানে নিজের খালাকে বিয়ে করেছে। তাও আমার পালিয়ে টালিয়ে নয়। এক্কেরে রীতিনীতি মেনে সামাজিক ভাবে ! খবরটা পরে অনেক ফেসবুকারও শেয়ার করে মুর্খের মতো সত্যতা না জেনেই। আমি বেশ কয়েকজনকে জিজ্ঞেস করেও এর সত্যতা জানতে পারেনি। কেউ সিওর নয় নিউজটা সম্পর্কে। অথচ, ছবিসহ একের পর এক লোক শেয়ার করেই চলেছে।

যাইহোক, আমার ফ্রেন্ডলিস্টে একটা মুসলিম মেয়ে আছে। সে এখান ওখান থেকে অনেক মনোরঞ্জক পোষ্ট দেয়। আবার ইসলামী পোষ্টও দেয়। সানি লিওনের ইসলাম গ্রহন নিয়েও পোষ্ট শেয়ার করে tongue emoticon আজ গুজরাটে নাকি ভাই বোন প্রেম করে বিয়ে করেছে তার ছবি শেয়ার করেছে। কোন নিউজ লিংক নেই, কোন সুত্র নেই। এক্কেবারে গুজব বা মিথ্যা নিউজ তাতে কোন সন্দেহ নেই। ভাই বোন বিয়ে করবে আর ফেসবুকে ছবি দিবে এরকম মুর্খ দুনিয়াতে আছে বলে যারা বিশ্বাস করে তারা কত বড় লেবলের মুর্খ আন্দাজ করা মুশকিল। অনেকে সেই পোষ্টে প্রমান চাইলে তিনি বলেন এটা যদি মিথ্যে হয় তার প্রমান দিন। আজব, আপনি বললেন ডাইনোসর এখনও আছে, আমি বললাম নাই। এবার প্রমান তো আপনাকেই দিতে হবে। আমি 'নাই' -এর প্রমান কোথথেকে আনব ?!
এরকম কাজ যখন সাধারন, অসচেতন মানুষ করে তখন অবাক হওয়ার কিছু থাকেনা কিন্তু ইসলামী পোষ্ট করা, আল্লাহভীরু ভাই-বোনদের এই ব্যাপারে অবশ্যই সাবধান হওয়া উচিত। আমরা দায়িত্বজ্ঞানহীন মানুষ নয়। মুসলিমরা হল আত্মসমর্পণকারী। আমাদের কাঁধে অনেক দায়িত্ব। ফালতু গুজব রটালে তার ফল অবশ্যই ভুগতে হবে। ভেবে দেখুন আজ যাদের ছবি দেখিয়ে বলা হচ্ছে ভাইবোনের বিয়ে তারা যদি তা না হয় তাহলে এই মিথ্যা রটনার জন্য কত ঝামেলায় পড়তে হবে তাদের। হয়ত আত্মহত্যায় করবে। আর মহান আল্লাহ শ্রেষ্ঠ বিচারক। তিনি নিশ্চয় সবকিছুর বিচার করবেন।

গুজব সম্পর্কে ইসলামঃ
মহান আল্লাহ বলেন, ‘হে বিশ্বাসীগণ! যদি কোন পাপাচারী (ফাসেক) তোমাদের নিকট কোন বার্তা আনয়ন করে তবে তোমরা তা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশতঃ তোমরা কোন সম্প্রদায়কে আঘাত না কর এবং পরে তোমাদের কৃতকর্মের জন্য অনুতপ্ত হও’ (সুরা হুজুরাত/৬)। বিশ্বনবী সা. বলেন, ‘মানুষের মিথ্যা ও পাপের জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শোনে তাই প্রচার করে’ (সহীহুল জা’মে/৪৩৫৬; ৪৩৫৮)। তাহলে বোঝাই যাচ্ছে একজন মুসলিমের জন্য কিছু শুনলেই তার সত্যতা না জেনে প্রচার করা যাবেনা, গুজব ছড়ানো যাবেনা। এমনকি ‘ওরা মনে করে’, ‘ওরা বলে’ বলেও কিছু প্রচার করা যাবেনা। যেমন নবী সা. বলেন, ‘ওরা মনে করে (এই বলে কোন কথা প্রচার করা) মানুষের কত নিকৃষ্ট অসীলা!’ (সহীহুল জামে/২৮৪৩)।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৯:৪৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

×