somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময়, এক বয়সখেকো রাক্ষস

২১ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




আমি যতবার পুরোনো দিনের সিনেমা দেখতে বসি- হার্টথ্রব ওয়াসিম, নায়করাজ রাজ্জাক- অমর সিরাজউদ্দৌলা আনোয়ার হোসেন, এমনকি তারুণ্যে যে এটিএম শামসুজ্জামানকে খুন করতে ইচ্ছে হতো- আর আমার স্বপ্নের অলিভিয়া, কবরী, ববিতারা- ততবারই আমার চোখ ভিজে ওঠে। হায় বয়স- বয়স সবাইকে গিলে খাচ্ছে ক্রমশ, ধীরে ধীরে- নিবিড় অলক্ষে।

যে মানুষগুলো চোখের সামনে প্রিয় হয়ে উঠলো, খ্যাতির শিখরে উঠে অবশেষে মহামানব- তাঁরা বৃদ্ধ হলেন, কেউ কেউ ইতোমধ্যে ঘুমিয়ে গেলেন মাটির শরণে।

আমার মনে পড়ে বুলবুল আহমেদের কথা।
আনোয়ার হোসেনের কথা।
জয়শ্রী কবীরের কথা।
হুমায়ূন আহমেদের কথা আমার মনে পড়ে।
আজম খানের কথা মনে পড়ে।
আমার চোখ ভিজে ওঠে। হায়, সময়ের গর্ভে মানুষ হারিয়ে যায়।

এই যে দেখছেন মধ্যগগনে তীব্র জাজ্বল্যমান শাকিব খানকে, যৌবনবতী মৌসুমী অথবা শাবনূর- ওরাও একদিন নায়করাজ রাজ্জাকের মতো থুত্থুরে হবেন, আনোয়ার হোসেনের মতো মৃত্যুপূর্বে বাকরুদ্ধ হয়ে যাবেন হয়ত-বা- অবশেষে অকস্মাৎ একদিন অসীম শূন্যের পথে মেলে দেবেন ডানা। যৌবনে ঝড়-তোলা রুনা লায়লারা যেভাবে বয়সের আধারে ধীরে ধীরে ডুবে যাচ্ছেন, আমার প্রিয়তমা সিঁথি সাহা’র কণ্ঠেও একদিন এই মাদকতা থাকবে না- যখন তিনি হারিয়ে ফেলবেন সুরের জৌলুস আর যৌবনের উন্মত্ততা।

সময় নিষ্ঠুর হন্তারক, এক বয়সখেকো রাক্ষস। এই রুপালি যৌবন আর সুরের ঝঙ্কার সবই সে গিলে খায়, কিছুই অবশিষ্ট না রেখে।

১১ অক্টোবর ২০১৩


নায়করাজ রাজ্জাকের জীবনের গল্প - একটি ভিডিও ক্লিপ
































বিঃ দ্রঃ আজ বিকেল পাঁচটায় বাংলাদেশের কিংবদন্তিতুল্য জনপ্রিয়তম নায়ক, নায়করাজ রাজ্জাক রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজেউন।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০১৭ রাত ১০:০০
২০টি মন্তব্য ১৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

‘সবচেয়ে কঠিন’

লিখেছেন আবু সিদ, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:১৫


আমি সাদ। আমার বয়স ১৭ বছর। আমি ক্লাস টেনের ছাত্র। আমার ক্লাসের অধিকাংশ শিক্ষার্থীর বয়স ১৫ বা তার আশপাশে। আমারও ১৫ বছর বয়সে ক্লাস টেনে থাকার কথা ছিল। কিন্তু আমার... ...বাকিটুকু পড়ুন

মঞ্চে রাজনৈতিক বিভাজন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ৩০ শে জুলাই, ২০২৬ দুপুর ২:২৪



উদীচী পুড়ার সময় কি হারমোনিয়াম, তবলা, একতারা, দোতারা, সেতার কিংবা বাঁশি পুড়েনি?, মনে রাখবেন তখন আগুন শুধু কিছু বাদ্যযন্ত্র পোড়ায়নি, -পুড়েছিল এই বাংলার সংস্কৃতির, এই বাংলার শত কোটি মানুষের... ...বাকিটুকু পড়ুন

'মেটিকুলাসলি ডিজাইন' করে সিলেটকে অশান্ত করে তোলার অর্থ কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৮:১৫

সিলেটে এন,সি,পি সাংগঠনিক ভাবে দূর্বল।
দলের ভিতরে কোন্দল মারাত্মক তা ফেসবুকে দলীয় নেতা কর্মীদের পোস্ট দেখে বুঝা যায়।
অথচ, সামনে সিটি কর্পোরেশনের নির্বাচন।
এই পরিস্থিতিতে, দলের মানুষদের 'গরম' করে তোলার একটাই... ...বাকিটুকু পড়ুন

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে জুলাই, ২০২৬ রাত ৯:২৮

স্বাক্ষী থেকো বাংলাদেশ, স্বাক্ষী থেকো ১৮ কোটি মানুষ।
================================
ইতিহাস কখনো মুছে যায় না। যে জাতি তার মানুষের কান্না, আর্তনাদ ও ন্যায়বিচারের দাবি ভুলে যায়, সে জাতির ভবিষ্যৎও প্রশ্নের মুখে পড়ে।
আজ এক... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

×