কাজের লোক
১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৫:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যখন তোমার ভাল্লাগে না
তখন তুমি করবে কী?
খামচে ধরে বেজির দু পা
কুস্তি খানিক লড়বে কি?
রাতদুপুরে লাগলে খিদে
লাউ দিয়ে স্যুপ রাঁধবে কি?
লাত্থি মেরে ইটের দেয়াল
গানের সুরে কাঁদবে কি?
অন্ধকারে একলা ঘরে
পোজ দেবে কি সেলফিতে
রক্ত তোমার হয় কি গরম
হুতোম পেঁচার ভেংচিতে
আমায় এসব প্রশ্ন করে
চাও কি হতে বিব্রত
কথার তোড়ে খই ফোটাতে
সদাই আমার জিভ রত
মোটেও আমি কাজ করি না
ভুল বোঝো না তাই বলে
চাপার জোরেই মূল্য বাড়ে
মূল কথাটা যাই বলে
যখন আমার কাজ থাকে না
তখন বেজায় কাজ করি
কুয়োর জলে বড়শি ফেলে
পোষা ইলিশ মাছ ধরি
সবচে মহান কাজটি হলো
ব্লগের ভেতর লুলগিরি
চাঁদগাজীরে ল্যাং মারি আর
রাজীব নুরের চুল ছিঁড়ি
১৯ আগস্ট ২০১৮
পড়তে পারেন ই-বুক 'আজগুবি ছড়া'। ডাউনলোড লিংক নীচে।
ই-বুক আজগুবি ছড়া, ২৬ মার্চ ২০১৮ উপরের লিংকটা যদি ওপেন না হয়, তাহলে নীচের লিংক থেকে 'আজগুবি ছড়া' ও অন্যান্য যে-কোনো আজগুবি বই ডাউনলোড করলে আমার কোনো আপত্তি থাকবে না
আজগুবি ছড়াসেই সাথে ঘুরে আসতে পারেন সুকুমার শায়মাকে উৎসর্গ করা নীচের পোস্টটিও
ছড়ার পাহাড়উৎসর্গঃ মনে ছিল না
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০১৮ রাত ১০:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশবক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুনতোমাকে নিয়ে কক্সবাজারে
সমুদ্রের গান শোনা,
অথবা বান্দরবানের কোনো পাহাড়ের চূড়ায় উঠে
মেঘের ভেলায় হারিয়ে যাওয়ার
কত যে ইচ্ছে—স্ব-যত্নে পুষে রেখেছিলাম
মনের গহীনতম কোণে!

কোনো এক ঈদের পড়ন্ত বিকেলে—
অকারণ কাঁপা আঙুলে
একটি খুদে বার্তা পৌঁছে দিয়েছিলাম
তোমার...
...বাকিটুকু পড়ুন