ঘুষখোর মেয়ে
১২ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বড়াই করো তোমার বাবা
‘অমুক’ পদে চাকরি করেন
চ্যাটাং চ্যাটাং কথা বলো
দেখাও বাবার বাহাদুরি!
তোমার বাবা চাকরি করেন
জানো কি তার বেতন কত?
গুলশানে এক বাসায় থাকো
মাসিক ভাড়া আশি হাজার!
তোমার বাবা চাকরি করেন
শহর ঢাকায় ৬টি বাড়ি
তোমার দাদা-নানা ছিলেন
খুব সাধারণ, জমিদার নয়
হাউজ-ওয়াইফ তোমার মায়ের
কোটি টাকার ব্যাংক ব্যালেন্স
দামি দামি গয়না-গাটি
গাড়িও আছে কয়েকখানা
তোমার আছে পকেট খরচ
প্রতি মাসে লাখের উপর
ইচ্ছে হলেই নানান দেশে
দিচ্ছ উড়াল প্লেজার ট্রিপে
তোমার বাবার চাকরি করেন
খুব বড়োজোর লাখ টাখার
জানো কি তার এই বেতনে
কেমনে হলো টাকার পাহাড়?
তুমি জানো, জানেন মাও
তোমাদেরকে রাখতে সুখে
সারাজনম তোমার বাবা
দু চোখ বুজে ঘুষ খেয়েছেন
ঘুষের টাকায় বড়াই করো
লজ্জা কি নাই, ইতর মেয়ে?
ভালো জাতের মানুষ হলে
মুখের কথা মিষ্টি হতো।
সত্যি মানুষ হবেই যদি
আজকে বাবার সামনে দাঁড়াও
অসৎ পথের অবৈধ কাজ
ছাড়বে আজই – শপথ করাও
আবার যদি তোমার মুখে
চ্যাটাং চ্যাটাং কথা শুনি
বুঝবো, এবার তুমি নিজেই
ঘুষ নিতেছ বাবার হয়ে।
১২ সেপ্টেম্বর ২০২০
সর্বশেষ এডিট : ১২ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ন্যায়সংগত পারিশ্রমিক, বেতন বৈষম্য হ্রাস, মেধার মূল্যায়ন এবং দক্ষ রাষ্ট্রীয় প্রশাসন প্রতিষ্ঠার একটি সমন্বিত প্রস্তাব
বাংলাদেশের সরকারি বেতন কাঠামো দীর্ঘদিন ধরে ২০টি গ্রেডের ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। ভেবেছিলাম দেশের...
...বাকিটুকু পড়ুন/বাংলাদেশের মোট কর্মজীবীদের মধ্যে সরকারী আর বেসরকারী কত শতাংশ?
/গত ২ বছরে যত শিল্প কারখানা ও ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ হয়েছে এবং তাতে যত সংখ্যক বেসরকারী কর্মজীবী (কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক….) চাকরী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
সামিয়া, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩

স্ত্রী বাসা থেকে চলে যাওয়ার পর মানুষের মাথায় কী কী চিন্তা আসে আমি জানি না। কেউ হয়তো প্রথমে রাগ করে। কেউ ভেঙে পড়ে। কেউ সঙ্গে সঙ্গে আত্মীয়স্বজনকে ফোন করে।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২

নতুন পে স্কেল নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই। বেতন কত বাড়বে এবং নতুন কাঠামো বাস্তবে কেমন হবে, এসব প্রশ্ন এখন সবার মুখে মুখে। নতুন বেতন কাঠামোয় ১ থেকে ১১...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১

আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো...
...বাকিটুকু পড়ুন