এমন একটি নারী
০১ লা মে, ২০২১ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
হয়ত তুমি জানো, কিংবা
ঘূণাক্ষরেও জানো না
তোমার ভেতর সঙ্গোপনে
কাঁদছে বসে একজনা
অনেকদূরের স্বপ্নালোকে
জলের দেশে পরীর দেশে
অমরাবতীর সোনার মেয়ে
তারার আলোয় বেড়ায় ভেসে
সেই মেয়েটি বর্ষা শরৎ
হেমন্ত বা শীত বসন্ত যেন
সেই মেয়েটির নেই উপমা
তার উপমা অরূপরতন হেম
যখন তুমি ঘুমের ভেতর
কিংবা গভীর ধ্যানের ভেতর কাঁদো
বুকের ভেতর আগলে রেখে
দগদগে এক ক্ষত,
সেই মেয়েটি তোমার ভেতর
বীজ বুনে যায় বৃষ্টিদানার মতো।
খুব সহজে সেই মেয়েটির
সামনে দাঁড়াও তুমি
আগুনজ্বালা উপশমের
সে এক চারণভূমি।
এমন একটি গোপন নারী
যে কারোরই থাকতে পারে
সারাদিনের শ্রান্তি শেষে
যার সমীপে আসবে তুমি ফিরে।
সেই মেয়েটি অতিগোপন
সঞ্জীবনী সুধা
অন্ধকারে ঘোর সমুদ্রে
আলোকের বর্তিকা।
আলোর পথে যাচ্ছ উড়ে
হে অদৃশ্য পাখি
বুকের ভেতর ঝুলছে তোমার
প্রেমচন্দন রাখি
বুকের পাশে শুয়ে তুমি
বুকেই তোমার বাস
তোমায় তবু যায় না ছোঁয়া
যায় না রাখা হাত
হাত বাড়ালে যাও ফুরিয়ে
বাতাসে যাও মিশে
হাওয়ায় তোমার গন্ধ ভাসে
নিমিষে নিমিষে।
২৫ নভেম্বর ২০১৬
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০২১ রাত ৯:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
নজির
সাইফুল ইসলাম সাঈফ
সুখ নাই, আনন্দ নাই, নাই শান্তি
একলা চলতে চলতে উদাসী
আত্মভোলা, মনভোলা, বেখেয়ালি
প্রতিমুহূর্ত লাগে যেন গোধূলি!
আমার ব্যক্তিত্বে, চিন্তা, চেতনায়
কেউ আটকায় না, হয় না আকৃষ্ট!
নিঃসঙ্গ বিষাদযুক্ত ঘুরতে ঘুরতে
হয়ে গেছে... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের ইতিহাস কোনো সহজ পথে হাঁটেনি। রক্ত, ত্যাগ আর সংগ্রামের ভেতর দিয়ে এই দলের জন্ম, আর সেই জন্মসূত্রের গৌরব আজও অক্ষুণ্ণ- ণ্কারণ ইতিহাস সাক্ষী, এই দল কখনো...
...বাকিটুকু পড়ুন
ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুন