তুমি চলে গেছো বন্ধু আমি আছি এখানেই তোমার কথা ভাবি বন্ধু আমায় তুমি ভাবো কি?
সবাই মিলে হল্লা করে দৌড়ে যেতাম ইশ্কুলে দুপুর বেলায় গাছের তলায় আড্ডা দিতাম সকলে জুট্টি করে ফলের বাগে কত না ফল পেড়েছি বনে বনে গাছে গাছে পাখির বাসা খুঁজেছি তুমি এখন কোথায় আছ? এসব মনে পড়ে কি? তোমার কথা ভাবি বন্ধু আমায় তুমি ভাবো কি?
সবাই মিলে বনের ধারে চড়ুইভাতি রেঁধেছি আষাঢ় মাসে সারাবেলা ডুবসাঁতারে মেতেছি কলার ভেলায় চড়ে কত এপার-ওপার করেছি পুকুর ঘাটে বসে বসে বড়শিতে মাছ ধরেছি তুমি এখন কোথায় আছ? এসব মনে পড়ে কি? তোমার কথা ভাবি বন্ধু আমায় তুমি ভাবো কি?
কাবাডি আর দাঁইড়াবান্ধা কত খেলা খেলেছি গুনাই বিবির যাত্রা দেখে আনন্দে গান করেছি
হিজল ফুলের মালা গেঁথে গলায় পরে ঘুরেছি বৈশাখ মাসের মেলায় গিয়ে কতই মজা করেছি খাওয়া দাওয়া ভুলে কত পুতুলখেলা খেলেছি দেখতে দেখতে কবে যেন বড়ো হয়ে উঠেছি হঠাৎ কোথায় চলে গেলে আমায় কিছু বলো নি হঠাৎ কোথায় চলে গেলে আমায় তুমি জানাও নি তোমার কথা ভাবি বন্ধু আমায় তুমি ভাবো কি? তুমি চলে গেছো বন্ধু আমি আছি এখানেই
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮
মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....
পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩
ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন