তুমি চলে গেছো বন্ধু আমি আছি এখানেই তোমার কথা ভাবি বন্ধু আমায় তুমি ভাবো কি?
সবাই মিলে হল্লা করে দৌড়ে যেতাম ইশ্কুলে দুপুর বেলায় গাছের তলায় আড্ডা দিতাম সকলে জুট্টি করে ফলের বাগে কত না ফল পেড়েছি বনে বনে গাছে গাছে পাখির বাসা খুঁজেছি তুমি এখন কোথায় আছ? এসব মনে পড়ে কি? তোমার কথা ভাবি বন্ধু আমায় তুমি ভাবো কি?
সবাই মিলে বনের ধারে চড়ুইভাতি রেঁধেছি আষাঢ় মাসে সারাবেলা ডুবসাঁতারে মেতেছি কলার ভেলায় চড়ে কত এপার-ওপার করেছি পুকুর ঘাটে বসে বসে বড়শিতে মাছ ধরেছি তুমি এখন কোথায় আছ? এসব মনে পড়ে কি? তোমার কথা ভাবি বন্ধু আমায় তুমি ভাবো কি?
কাবাডি আর দাঁইড়াবান্ধা কত খেলা খেলেছি গুনাই বিবির যাত্রা দেখে আনন্দে গান করেছি
হিজল ফুলের মালা গেঁথে গলায় পরে ঘুরেছি বৈশাখ মাসের মেলায় গিয়ে কতই মজা করেছি খাওয়া দাওয়া ভুলে কত পুতুলখেলা খেলেছি দেখতে দেখতে কবে যেন বড়ো হয়ে উঠেছি হঠাৎ কোথায় চলে গেলে আমায় কিছু বলো নি হঠাৎ কোথায় চলে গেলে আমায় তুমি জানাও নি তোমার কথা ভাবি বন্ধু আমায় তুমি ভাবো কি? তুমি চলে গেছো বন্ধু আমি আছি এখানেই
সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন
প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। ১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন