
সহেলিয়া আর কেউ নয়, আপনাদের পরিচিতই সে। এ গানের মূল কণ্ঠটি আমার। এ আই দ্বারা মূল কণ্ঠকে সহেলিয়ার কণ্ঠে রূপান্তরিত করা হয়েছে। সহেলিয়া এক অনামিকা প্রমীলার নাম, যে নামটি আমার দেয়া। বুঝেছেন তো?
আমি তো হেরেই গেলাম
মনের কাছে মন না পেয়ে
তোমাকে এই জীবনে পাওয়া হলো না
তোমাকে পাব বলে গোলাপ বনের
অযুত কাঁটার
সয়েছি আঘাত
হৃদয়ে কাঁটার আঘাত
তবু এই মনের কাছে মন রাখো নি
আমি তো হেরেই গেলাম
মনের কাছে মন না পেয়ে
তোমাকে এই জীবনে পাওয়া হলো না
তোমাকে পাব বলে সাত সাগর আর
তেরটি নদী
পেরিয়ে যাব
পেরিয়ে অনেক দূরে
তোমাকে হারিয়ে আমি তোমাকেই চাই
তোমাকে হারিয়েও তোমাকেই চাই
হারানোর বেদনাতে
হারানোর বেদনাতেই
তোমায় পাওয়ার সুখ পেতে চাই
তবু তো থাকবে তুমি আমারই হয়ে
০৫ মে ২০২৪
কথা, সুর, মিউজিক কম্পোজিশন ও মূল কণ্ঠ : খলিল মাহ্মুদ
নারীকণ্ঠ : সহেলিয়া
(এ আই দ্বারা মূল কণ্ঠকে নারীকণ্ঠে রূপান্তরিত করা হয়েছে)
মিউজিক কম্পোজিশন গাইড : বেবি লাবিব
AI : Kits.ai and Suno.com
Audio Editing and Video Making Software : FL Studio and Filmora Wondershare
Male to Female Voice conversion and Audio/Video Making : Khalil Mahmud
The name 'Sohelia' of the female vocalist is chosen at random
সহেলিয়ার কণ্ঠে গান : প্লিজ এখানে ক্লিক করুন - আমি তো হেরেই গেলাম - সহেলিয়া
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
মূল গানের লিংক : প্লিজ এখানে ক্লিক করুন - আমি তো হেরেই গেলাম - খলিল মাহ্মুদ
অথবা নীচের লিংকে ক্লিক করুন।
সর্বশেষ এডিট : ০৫ ই জুলাই, ২০২৪ রাত ১১:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



