সেই বিশ্বাসে জাতিসংঘের অলাভজনক অঙ্গপ্রতিষ্ঠান ইউএন-উইমেন দেশজুড়ে রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। এই প্রথমবারের মতো দেশজুড়ে লিখবে শুধু পুরুষরা 'নারী নির্যাতন প্রতিরোধে তাদের ভূমিকা' বিষয়ক রচনা।
বাংলা বা ইংরেজি ভাষায় সর্বোচ্চ ৮০০ শব্দের মধ্যে ১৩ থেকে ১৮ বছর বয়সী পুরুষরা 'ক' গ্রুপ এবং ১৯ থেকে ২৫ বছর বয়সী পুরুষরা 'খ' গ্রুপে এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
এ-ফোর আকারের কাগজের একদিকে লিখে সঙ্গে গ্রুপ, পুরো ঠিকানা এবং জন্ম তারিখ দিয়ে রচনা পৌছাতে হবে ২০১২ সালের ৭ ফেব্রুয়ারির মধ্যে নিচের ঠিকানায়-
বাঙলা কমিউনিকেশন্স লিমিটেড
বাড়ি-২৫৪, রোড-৩,
বারিধারা, ডিওএইচএস,
ঢাকা ১২০৬
চূড়ান্ত নির্বাচন শেষে রাজধানীতে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রথম ১০ বিজয়ীকে দেওয়া হবে আকর্ষণীয় পুরস্কার।
বিজয়ীদের রচনা ছাপা হবে দেশের প্রথম শ্রেণীর একটি দৈনিক পত্রিকায় লেখকের নামসহ।
সেই সঙ্গে বিজয়ীদের নারী নির্যাতন প্রতিরোধে ইউএন-উইমেনের দূত হিসেবে কাজ করার সুযোগ থাকবে।
তো বন্ধুরা, তোমরা রেডি তো! বসে পড় কাগজ কলম নিয়ে।
ওহ....এ আয়োজনে মিডিয়া পার্টনার "দৈনিক সমকাল"।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১২ সকাল ১১:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



