লোকালয় থেকে অনেক দূর, বহু দূর। এই বনে গাছ আর গাছ। ছোট গাছ, বড় গাছ_ফুল ও ফলের গাছ। সেখানে শুকনো পাতার মচমচ শব্দ শোনা যায়। এই বাগান থেকে এক মাইল দূরে একটি গ্রাম আছে। এই গ্রামের মানুষ এই বাগানে আসে না। কারণ এই বাগানে নাকি ভূত আছে। ভূতরা সব জায়গায় হাঁটাচলা করে। এই গ্রামের তিন সাহসী মেয়ে বন্ধু এই সত্যি জানার জন্য বাগানে বেড়াতে যায়। এই তিন মেয়ের নাম ছিল_তুরসা, তাসমিয়া, শাম্মি। তারা বাগানের দিকে দুপুরে রওনা হলো। তারা যখন বাগানটির মাঝখানে যায়, তখন তাদের সঙ্গে একজন অসহায় গরিব চাষির দেখা হয়। শাম্মি চাষিটিকে বলল, আপনি এখানে কী করছেন? আর এই বাগানে তো কেউ আসে না। তখন চাষি বলল, আমি অনেক বছর আগে থেকে এখানে থাকি। কারণ আমার কেউ নেই। গাছপালাই আমার সব। তখন তাসমিয়া অন্যদের থেকে একটু দূরে গিয়ে একটি আপেলগাছ দেখল। সে যখন গাছ থেকে একটি আপেল পারল তখন তুরসা ওঠে বলল, এই তুই কী করছিস? দেখতেই তো পারছিস, কী করছি। তারপর তাসমিয়া ওঠে বলল, এই তোরা আপেল খাবি। তখন চাষি বলল, এই তুমি আপেলটা খেয়ো না। কিন্তু তাসমিয়া চাষির কথা না শুনে আপেলটা খেয়ে ফেলল এবং সঙ্গে সঙ্গে তাসমিয়া জ্ঞান হারিয়ে ফেলল। তারপর তুরসা ও শাম্মি অবাক হয়ে গেল। তুরসা চাষির কাছে গিয়ে বলল, ওর কী হয়েছে? তখন চাষি বলল, সর্বনাশ হয়ে গেছে। শাম্মি বলল, কী সর্বনাশ হয়েছে? তখন চাষি বলল, এখানে ফল ও ফুলের গাছে ভূত আছে। শাম্মি বলল, মানে কী? তখন চাষি বলল, আজ থেকে প্রায় পাঁচ বছর আগে এই গ্রামের রাজা সাজ্জান সিং এই গাছের আপেল খেয়ে সঙ্গে সঙ্গে মারা গিয়েছিল। সেদিন অমাবস্যার রাত ছিল। আমি সন্ধ্যার সময় যখন গাছের দেখাশোনা করতে এসেছিলাম_দেখি রাজা সাজ্জান সিং পড়ে আছেন। আমি ভয়ে চলে যাই। সম্ভবত রাজা সাজ্জান সিং প্রতি অমাবস্যার রাতে এই গাছের নিচে হাঁটাচলা করতেন। তখন তুরসা বলল, তাসমিয়ার জ্ঞান কি ফিরবে না? চাষি বলল, রাজার পোশাক ও গয়না মাটিতে পুঁতে রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে শাম্মি বলে, চল, আমরা তাড়াতাড়ি মাটি খনন করি। চাষি বলে, তোমরা যদি কাপড় ও গয়না বের করতে পারো তবে রাজা এবং তোমাদের বন্ধু তাসমিয়া বেঁচে যাবে। শাম্মি আর তুরসা মাটি খনন করতে লাগল এবং খনন করতে করতে পোশাক ও গয়না খুঁজে পেল। তারা পোশাক ও গয়না তাসমিয়াকে পরাতেই তার জ্ঞান ফিরে এল। আর রাজাও বেঁচে উঠল। এই বাগানে আর ভূত থাকল না। এই তিন বন্ধু চাষিকে ধন্যবাদ দিয়ে বাড়ি ফিরে গেল। এর পর থেকে গ্রামের মানুষের বাগানে আসা-যাওয়া শুরু হলো। তারা সুখ-শান্তিতে বসবাস করতে লাগল।
যাচ্ছে তাই ...........তিন বন্ধু আর এক চাষি
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন
আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।