সেই ছোট বেলা থেকেই লেখালেখি ও সাংবাদিকতায় আমার প্রবল আগ্রহ। দৈনিক নতুন সময় কেমন পত্রিকা ? সাংবাদিক হওয়ার প্রবল বাসনায় গত বৃহস্পতিবার দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় দেয়া বিজ্ঞাপনের সুত্র ধরে আজ দুপুরে দৈনিক নতুন সময়ে গিয়েছিলাম, তারা আমার কাছে রাজধানীর কোন ওয়ার্ড প্রতিনিধি হতে ৫০০০/= জামানত চেয়েছেন।
কোন বেতন দেয়া হবে না, আয়ের কোন সুযোগ এখানে নেই তবে বিজ্ঞাপন সংগ্রহ করে দিতে হবে আমাকে।
বিজ্ঞাপন সংগ্রহ করে দিলে তারা তার থেকে কমিশন আমাকে দিবেন।
আমি তাদেরকে বললাম, আমি তো সংবাদ কর্মী হবো আমাকে বিজ্ঞাপন কেন সংগ্রহ করতে হবে আমি তো মার্কেটিং এ কাজ করছি না।
তারা আমাকে বলল, আমরাও এভাবে সাংবাদিকতার কাজ করে এত বড় হয়েছি। আমি তাদের সাথে একাত্বতা প্রকাশ করে ৫০০০/= দিয়ে সংবাদ কর্মী হতে আগ্রহ প্রকাশ করেছি। কিন্তু সাংবাদিকতা করবো সংবাদ সংগ্রহ করে দেব তারা বিনিময়ে আমাকে কিছু দিবেনা। আমার যেন কেমন লাগলো।
আপনারা এ বিষয়টিতে যারা অভিজ্ঞ। দয়া করে আমাকে পরামর্শ দিয়ে উপকার করবেন।
যে আমার ইন্টারভিউ নিয়েছিলেন তার নাম
শাহা নুজ জামান টিটু
স্টাফ রিপোর্টার
দৈনিক নতুন সময়
৩৫/১, কাজীনজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার ঢাকা।
তার মোবাইল নম্বর (থাক বললাম না)
বিষয়টি আমাকে ভাবাচ্ছে অর্থাৎ তাদের এই শর্তে আমি সাংবাদিকতা শুরু করবো কিনা ভাবছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

