somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উগান্ডার রাণী পক্ষ বনাম শ্রীলংকার রাজাপক্ষ

১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এটা ঠিক উগান্ডার রাণী পক্ষ শ্রীলংকার রাজাপক্ষ থেকে অনেক বেশি স্মার্ট। উগান্ডার রেমিটেন্স এবং রিজার্ভ এখনও বেশ ভাল। করোনার পরে ইউরোপ আম্রিকায় সব লকডাউন উঠে যাওয়ায় উগান্ডার বৈদেশিক রপ্তানিও ভাল চলছে। তাছাড়া পর্যটন নির্ভর নয় বলে করোনায় অর্থনৈতিক সমস্যা হয়নি তেমন। মানুষ যা মরসে উগান্ডা পরিসংখ্যান ব্যুরোর 'জনসংখ্যা গায়েব প্রকল্প' দিয়েই দফারফা করে ফেলসে। তাছাড়া উগান্ডার মন্ত্রীরা বুদ্ধি করে দেশে দেশে আগেই বেগম পাড়া করে রেখেছে। যে উগান্ডায় মানুষ দিনে তিন থেকে পাঁচ ঘন্টা যানজটে থেকে অভ্যস্ত, তাদের পক্ষে অসীমের ধৈর্য্য কোন ব্যাপারই না। কঠিনেরে তারা ভালবাসে। তাই উগান্ডার নেতাদের আপাতত লেংটি খসে পড়া নিয়ে কুনু টেনশন নাই। ফাহাম ভাই বুদ্ধি দিয়েছে, দুতিন্টা জাঙ্গিয়া পড়ার, ডাবল বা ট্রিপল লেংটি পড়লে এক লেংটি গেলেও বহু লেংটি থেকে যাবে। মাইরি বুদ্ধি বটে! তাছাড়া উগান্ডা মন্ত্রীদের চামড়া এতো ঢিলে নয়, গন্ডারের চামড়ায় রশি দিয়ে বাঁধা সে লিজেন্ডারি নেংটি! তাতে লাজ লজ্জার বালাই কিসের!

তবে কি! মার্কিনিদের নিষেধাজ্ঞা এবং ডোসিয়ার লিস্টে থাকায় উগান্ডার কাদ্রি ফাটাঙ্গে, হাসান চিবাঙ্গের মত মন্ত্রীদেরকে বিপদে পড়লে প্রতিবেশী বন্ধুদেশ নিবে কিনা সেইটা নিয়ে কিঞ্চিৎ টেনশন আছে। এদিকে উপদেষ্টা হানিফ শাশাঙ্গে চিন্তায় আছে 'লুটেরা বিরোধী মঞ্চ কানাডা'কে নিয়ে। মুরাদ মাফাঙ্গের মত কখন কানাডা গিয়ে কট খায়! কিন্তু পরচুলা মোবেঙ্গে কাজের কাজ করে রাখসে। আম্রিকাকে তার পড়ালেখার জন্য আগাম ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই রাখসে।

কিন্তু সমস্যা করসে পাকিরা। সেদিন মদিনা শরীফের মত পাক পবিত্র জায়গায় তাগো মন্ত্রীকে 'চোর' 'চোর' বলে ধাওয়া করেছে। এই খবরে দেশে দেশে দুষ্ট লোক উৎসাহিত। এদিকে কানাডা ইউএস ইউরোপের বেগমপাড়া গুলোতেও শুরু হইসে 'লুটেরা বিরোধী মঞ্চ কানাডার' মত কমিটি করার উদ্যোগ, এসব দুষ্টু লোকের উগান্ডার উন্নয়ন দেখে খালি জ্বলে। উগান্ডায় মাথাপিছু আয় যে লাফিয়ে লাফিয়ে বেড়ছে, এতে উগান্ডা বিম্পি-জামাতের হিংসার সীমা ছাড়িয়েছে। তারা উগান্ডার অপ্রতিরোধ্য উন্নয়ন নিতে পারে না। এদের কারনে রেবের বেনজির সাব জার্মানিতে ঢুকতে পারে নাইক্কা। বিশ্বের দেশে দেশে, শহরে নগরে, পার্কে-দোকানে, রেস্তোরাঁ পানশালায় এভাবে চোরদের দেখা মাত্রই ধাওয়া দেয়া শুরু করলে, উগান্ডার মন্ত্রীকূল বেগমপাাড়য় যাইবে কেমনে! এত গোলামী, এত লুটপাট করে যে টাকা জমাইসে তা খাবে কে? এই নিয়ে বিরাট উৎকণ্ঠা।

ওদিকে লংকায় যেভাবে মন্ত্রীদের লেংটির উপর আগ্রাসন শুরু হইচে, বলদের মত দেশে বসে থাকলে কবে না আবার 'জয় উগান্ডা, লেংটি সামলা' শ্লোগান শুরু হয়! ভয় ও শংকা নিয়ে বেগম পাড়ার ঈদ পরবর্তী আনন্দ আজ মাটি মাটি। দুনিয়াতে এসব কি শুরু হইলো। মায়া মমতা, ভালুবাসা সব উঠে গেছে। ওগো! কেয়ামত কি তবে ঘনিয়ে আসছে!!!
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০২২ সন্ধ্যা ৬:১৩
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চরিত্রহীন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৪৬


নিপীড়িত ভেবে যাকে করে যাবে মায়া,
সর্বস্ব বিলিয়ে দেবে যার উপকারে;
কলির সন্ধ্যা কাটলে পাবে না তো তারে,
সে তখন হয়ে যাবে নিশ্চিন্ত প্রচ্ছায়া।
যাবে না ধরা হাঁটলেও সে কাছে-ধারে;
ভুজঙ্গের ন্যায় দেখাবে বিষাক্ত কায়া,... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৫ ই মার্চ, ২০২৬ রাত ১০:৩৫

বিশ্ব রাজনীতি, শক্তির খেলা এবং ন্যায়ের প্রশ্ন

বিশ্বরাজনীতির ইতিহাসে বারবার এমন অভিযোগ উঠেছে যে শক্তিশালী রাষ্ট্রগুলো অনেক সময় নিজেদের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ রক্ষার জন্য দুর্বল বা উন্নয়নশীল দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতে... ...বাকিটুকু পড়ুন

নস্টালজিক

লিখেছেন সামিয়া, ১৬ ই মার্চ, ২০২৬ রাত ৩:৩৩



আমার ঘরটা এখন আর আগের মতো লাগে না। দরজার লক নষ্ট, বন্ধ করলেও পুরোপুরি বন্ধ হয় না, আধখোলা হয়ে থাকে। বুকশেলফে ধুলো জমে আছে, ড্রেসিং টেবিলের পর্দাটা এলোমেলোভাবে ঝুলে... ...বাকিটুকু পড়ুন

স্বপ্ন যখন মাঝপথে থেমে যায়: ঢাকার জলপথ ও এক থমকে যাওয়া সম্ভাবনার গল্প

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই মার্চ, ২০২৬ সকাল ৮:২৫

ঢাকার যানজট নিয়ে আমরা অভিযোগ করি না এমন দিন বোধহয় ক্যালেন্ডারে খুঁজে পাওয়া যাবে না। অথচ এই যানজট নিরসনের চাবিকাঠি আমাদের হাতের নাগালেই ছিল—আমাদের নদীগুলো। সম্প্রতি বিআইডব্লিউটিএ ঘোষণা করেছে যে,... ...বাকিটুকু পড়ুন

কেন আমি ইরানের বিরুদ্ধে-২

লিখেছেন অর্ক, ১৬ ই মার্চ, ২০২৬ দুপুর ১:১৪



ইরান বিশ্বসভ্যতার জন্য এক অভিশাপ, এক কলঙ্ক। কাঠমোল্লারা ক্ষমতা পেলে একটি রাষ্ট্রের যে কি পরিণতি হয়, তার জ্বাজ্জল্যমান উদাহরণ ইরান। সম্পূর্ণরূপে অসভ্য বর্বর অসুস্থ রাষ্ট্র গড়ে উঠেছে সেখানে। যেখানে... ...বাকিটুকু পড়ুন

×