বছর ১০ আগের কথা । আমি তখন নানা বাড়িতে বেড়াতে গিয়েছিলাম । গ্রামে তখন বিদ্যুৎ সুবিধা ছিল না । বিকালে গ্রামের বাজারে গেলাম সময় কাটানোর জন্য । বাজার নানা বাড়ি থেকে প্রায় মাইল ২ দূরে হবে। কখন সন্ধ্যা হয়ে গেল বুঝতেই পারলাম না । আস্তে আস্তে অন্ধকার বাড়তে লাগলো রাত বাড়ার কারনে । বাড়ি ফেরার কথা মনে হতেই বুজলাম টর্চ লাইট আনতে ভুলে গিয়েছি । নানা বাড়ি যাওয়ার রাস্তা পুরোটারি ঘন অন্ধকার প্রচুর গাছ রাস্তার দুপাশে এবং বিদ্যুৎ সুবিধা না থাকার কারনে । ওই সময় আকাশে তাকিয়ে দেখলাম ভরা পূর্ণিমা তাই সিদ্ধান্ত নিলাম একা টর্চ লাইট ছাড়াই বাড়িতে ফেরার । কিছু দূর যাওয়ার পর একটা অদ্ভু্ত জিনিস দেখে অবাক হলাম কারন রাস্তায় তখন আমি ছাড়া অন্য কেউ ছিলনা এবং রাস্তা ছিল একদম নিরব । কিছুক্ষন ওইটা দেখা যাচ্ছে আবার একটু পরে আর দেখা যাচ্ছে না । প্রথমে মনে হল মানুষ কিন্তু একটু পরে বুঝলাম মানুষ হলে তো হাঁটার শব্দ হত কিন্তু কোন শব্দ হচ্ছে না । আমি ওই দিন কাল শার্ট , কাল প্যান্ট, কাল ক্যাপ এবং কাল জুতো পরেছিলাম । প্রথমে কিছুটা ঘাবড়ে গেলাম । এর পর সিদ্ধান্ত নিলাম আমার সামনের ওটা কি আমাকে দেখতেই হবে আমি জোরে হাঁটা শুরু করলাম । কিন্তু আমি যতই সামনে যাই ওইটা তত দূরে সরে যায় । একটু দেখতে পাই আবার একটু পরে নাই । এভাবে একপর্যায়ে আমি ওইটাকে ধরার জন্য হাটার গতি আরও বাড়িয়ে দিলাম কিন্তু নাগাল পেলাম না । একসময় দেখলাম নানাবাড়ির খুব কাছে চলে এসেছি তাই জোরে দৌড় দিলাম দেখার জন্য ব্যাপারটা কি । যেই আমি তার সামনে গেলাম জোরে একটা চিৎকার শুনলাম । আসলে অই লোকটাও বাজার থেকে বাড়ি ফিরছিল সে আমাকে দেখে ভয় পেয়ে জোরে হাঁটছিল যেহেতু তার পায়ে জুতো ছিল না তাই কোন শব্দ হচ্ছিল না । যখন গাছের মধ্য দিয়ে পূর্ণিমার আলো আসছিল তখন তাকে দেখতে পেয়েছি আবার অন্ধকারে অদৃশ্য হয়ে যাচ্ছিল । আমার উচ্চতা বেশী এবং কালো পোশাকের কারনে লোকটা বিভ্রান্ত হয়ে ভয় পেয়ে জোরে হাঁটছিল । শেষপর্যন্ত যখন আমি তার সামনে চলে আসলাম সে ভয়-এ চিৎকার দিয়েছিল । আর আমি তাকে দেখে
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।