somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গরুর খামারে টিভি

২১ শে জানুয়ারি, ২০১৪ দুপুর ১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




গরুর খামারে থাকবে খড়, ভুসি আর সবুজ ঘাস। গরুরা খাবে, আর হাম্বা রবে ডাকবে। কিন্তু তাদের মনোরঞ্জনের জন্য টিভি কি থাকতে পারে?



এমনি এক কাজ করে বসেছেন রগাচিয়োভো। রাশিয়ান এই ভদ্রলোকের খামারটি রাশিয়ার পেনজা শহরে। আর তার সেই খামারেই তিনি গরুদের মনোরঞ্জনের এই ব্যবস্থা করেছেন।

রাশিয়ার পেনজা শহরে অবস্থিত তার এই খামারটি আকারে বেশ বড়। মোট গরু আছে ৩৫০টি। গরুগুলোর পিছনে প্রতিদিনই শয়ে শয়ে রুবল খরচ হয় তার। তবু আশানুরূপ দুধ দিচ্ছিল না ওরা। কিন্তু তাহলে চলবে কী করে? এভাবে চলতে থাকলে তাকে তো খামার নিয়ে পথে বসতে হবে!

কাজেই তিনি দুধের উৎপাদন বাড়ানোর জন্য ভাবতে বসলেন।

অনেক ভেবে শেষে তিনি এক সিদ্ধান্তে পৌঁছুলেন। তার ধারণা হল, সারাদিন খামারের বদ্ধঘরে থাকার কারণেই এই অবস্থা। সারাদিন বদ্ধ থাকায় গরুদের মন ভালো থাকে না। আর সে কারণেই তারা দুধও দেয় কম। অর্থাৎ, দুধের উৎপাদন বাড়াতে হলে গরুদের মন ভালো করার ব্যবস্থা করতে হবে। ব্যবস্থা করতে হবে তাদের বিনোদনের। তাহলেই মিলবে পর্যাপ্ত দুধ।

গরুদের মন ভালো করার বুদ্ধি হল, তাদের চড়ানো। মানে, তাদের নিয়ে মাঠে-ঘাটে ঘুরিয়ে আবার সন্ধ্যায় খামারে ফিরিয়ে আনা। রাখালরা যে কাজ করে আরকি। কিন্তু সে কাজ করতে গেলে তার আরও কিছু রাখাল নিয়োগ দিতে হবে। তাতে তো খরচ কমবে না, বাড়বে আরও। সব মিলিয়ে, লাভ তো হবে না।

গরুদের মনোরঞ্জনের জন্য অন্য কোনো বুদ্ধি বের করতে হবে। আবার ভাবতে বসলেন খামারটির মালিক রগাচিয়োভো।

সেই বুদ্ধি মাথায় আসতে অবশ্য খুব একটা সময় লাগল না। আর সে বুদ্ধি মোতাবেক কাজও শুরু করে দিলেন তিনি। গরুদের জন্য খামারে আসলো ৫০টি প্রমাণ সাইজের এলইডি টিভি। মানে, প্রতি সাতটি গরুর জন্য একটি করে। তারপর সেগুলো বসিয়ে দেওয়া হল গরুগুলোর দৃষ্টিসীমার মধ্যে।

এখন রগাচিয়োভোর খামারের গরুরা সারাদিন টিভি দেখে। টিভিতে দেখে সবুজ ঘাস, বন আর পাহাড়ি ঝরনা। সেসব দেখতে দেখতে সবুজ সবুজ ঘাস খায়।

আর সেই দৃশ্যগুলো ধারণ করা হয়েছে সুইজারল্যান্ডের পর্বত সংলগ্ন এলাকায়।

তবে সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে, টিভি বসানোর পর থেকে খামারটির গরুগুলো নাকি সত্যি সত্যিই দুধের উৎপাদন বাড়িয়ে দিয়েছে!

এ বিষয়ে অবশ্য পশুচিকিৎসকরা ভিন্নমত পোষণ করেন। টিভি দেখে গরুর দুধের উৎপাদন বাড়তে পারে, এটা তারা মানতেই পারেননি। তাদের ধারণা, টিভি আসার সঙ্গে সঙ্গে খামারটিতে অন্য কোনো পরিবর্তনও হয়তো হয়েছে। আর সে কারণেই বেড়েছে দুধের উৎপাদন।
Click This Link

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×