কিছু গান হইয়া থাকে জনপ্রিয় আর কিছু থাকে মনপ্রিয়।মনপ্রিয় গান আপন দায়িত্বে হৃদয় গভীরে বাসা বাঁধিয়া বাস করে এবং অনুভূতির প্রাবল্যে তাহা ডাকিয়া কানে কানে অনুভূতির ধার বাড়াইয়া দিয়া থাকে। এমনই খুব পছন্দের এই গানখানি মস্তিস্ক হইতে শুরু করিয়া হৃদয়ের অলিগলিতে ঘোরাফেরা করিতেছিল বিগত কয়েকদিন যাবৎ বিশেষ করিয়া পুরানো স্মৃতি রোমন্থন করিবার পর হইতে। ইহাকে তাই বাঁধিয়া এখানে ছাড়িয়া দিলাম।
আহা কোন প্রহরে কোন প্রাণের সখীরে লইয়া মনের সুখ পিটাইয়া ইহা গাইব আর ঝুরি ঝুরি আনন্দ ঝরিয়া ঝরিয়া পরিয়া মোহময় আবেশ তৈয়ার করিয়া দিবে এই আশা প্রবল ছিল বটে একদা। ঘরের ঘরণীকে তাহা শুনাইয়া এককালে সেই আবেশ আর আরামও পাইয়াছিলাম। কিন্তু এইকালে তাহা শুনাইতে গেলে মতলবের তলব করিয়া আবেশখানি খান খান করিয়া দিবার সম্ভাবনা প্রবল রহিয়াছে।
কিন্তু গানখানি তো আমাকে একেবারে পাইয়া বসিয়াছিল তাই উপায়ন্তর না দেখিয়া এক্ষণে বন্ধু এবং অতি অবশ্যই বান্ধবীগণকে শুনাইয়া সে আনন্দের যৎকিঞ্চিত লাভ করিবার মৃদু খায়েশ হইয়াছে - কিন্তু কয়েকদিন যাবৎ উত্তম মধ্যম যোগ হইবার ভয়ঙ্কর স্বপ্ন দেখিয়াছি - না জানি কি হয়!! তাই পাছে কেউ মন্দ বলেন - আগে ভাগেই এই বেলা মাফ চাহিয়া লইতেছি।
লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫
বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১
রাজা কোথায়? রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায় বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে তবু আমরা বলি রাজনীতি।
কেন বলি? শব্দটি এত পরিচিত যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন
আপনি জানেন কী? ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা, তবে বুকের ভিতর হাজার বার জপ করি। তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা, লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন