ঝরা বিকেলের গান
১১ ই সেপ্টেম্বর, ২০০৭ সকাল ১১:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গ্রীষ্ম
আমি দুরন্ত এক দুপুর হয়ে,
মনখানি তোর ছোঁব
তু্ই আমের বনে পথ হারালে,
আমি বোশেখ এনে দেবো।
উড়বে ধুলা পথের ধারে,
কালবোশেখির ঝড়ে,
তুই আর আমি যাব ভেসে,
ভালোবাসার তোড়ে।
বর্ষা
পাগল হাওয়ার বাদল দিনে,
আম কুড়ানো শেষে,
আষাঢ় হয়ে আসবো আমি,
মেঘে ভেসে ভেসে।
মন হারালে আমায় তুই,
ডাকিস তমাল তলে,
কাদবি কেনো,ঝরবে শ্রাবণ,
তোর আমার চোখের জলে
শরত
তোর রংধনুতে মন রাঙাবো,
একটু ভালোবাসিস,
আমি পূবাল হাওয়ায় উড়াল দেবো,
তুই আশ্বিনেতে আসিস।
কাশবনের ফুলে ফুলে,
মন সাজাবো তোর,
তোর কথা ভেবে ভেবে,
রাত হবে ভোর।
হেমন্ত
হাজার কথা হয়নি বলা,
ওসব জমা রাখিস,
আমি অঘ্রানে তোর বাড়ি যাবো,
তুই অপেক্ষাতে থাকিস।
ছায়া সুনিবিড় গাঁয়ের ধারে,
নবান্নের উতসবে,
অস্ত যাওয়া রাঙা আলোয়,
মোদের দেখা হবে।
শীত
তুই পথ চেয়ে থাকিস আমার,
তোর গায়ের সীমানায়,
আমি শিশিরে তোর মন ধোয়াবো
মাঘের কুয়াশায়।
হিমেল হাওয়ার শেষ বিকেলে,
তোকে মনে পড়ে,
ঝরা পাতার কাব্যগুলো,
কেবল ঝরে পড়ে।
বসন্ত
শিমুল পলাশ কৃষ্ণচূড়ায়,
মন ভিজিয়ে রেখে,
একলা আমি চেয়ে থাকি,
তোর পথের দিকে।
চল ফাগুনঝরা আগুন দিনে,
দূর নীলিমায় পা বাড়াই,
শিকল ভাঙার আরেকটি দিন,
তুই আর আমি পথ হারাই।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘
পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক...
...বাকিটুকু পড়ুনকাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন

বন্ধু মারফত খবর পেলাম দেশের বাজার নাকি ভারতীয় ইলিশে সয়লাব। পদ্মার ইলিশের দাম কম, তাই নিম্নচাপ উপেক্ষা করে চলে গেলাম ইলিশের বাড়ি চাঁদপুরে। ঘাটে এসে দেখলাম পুরা বাজার...
...বাকিটুকু পড়ুন
ভূমিকাসকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের...
...বাকিটুকু পড়ুন