ছোটা>>>>>>>>>>>>>>>>ছুটি
১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতিটি মূহুর্তে কী অদ্ভুতভাবে মানুষ ছুটছে, ঘামছে, লড়াই করছে, খামচে ধরতে চাইছে তার অনাগত ভবিষ্যতের লেজ। একসাথে পৃথিবীর সবগুলো ব্যস্ততম জনবহুল শহরগুলোর ভিডিও যদি স্ক্রীনে আমাদের সামনে ধরা হয় তাহলে হয়তো আমরা দেখতে পাব মানুষ সত্যিই কতটা ভয়াবহভাবে ছুটতে পারে। আর তাদের এই ছোটাছুটি থামাতে তারা নিজেরাই কতটা অসহায়! কেউ থেমে গেলে বা থেমে থাকলে সে দিকে এই মহা জনস্রোতের কোনই খেয়াল নেই। মৃতদের শেষকৃত্য করার খুব অল্প কিছুক্ষণের মধ্যেও মানুষ আবার ছুটতে বেরিয়ে পড়ে। মরতে মরতে, হারতে হারতে মানুষ আবার সর্বশক্তি নিয়ে ফিরে আসে তার ছোটার ট্র্যাকে! লাইভলি হোয়াট অ্যা কামব্যাক! যা দেখে অন্যদের চোখে আগুন জ্বলতে থাকবে, কপাল ঘামতে থাকবে, হাতের মুঠি শক্ত হতে থাকবে আর গায়ের লোম খাড়া হয়ে যাবে! কেননা সে সবসময়ই ভাবে সে ইউনিক! সত্যিই তো তাই! তবে পৃথিবীর কেউই দেখবেনা-আপনি দিনশেষে কতটা ছুটলেন। শুধু দেখবে, শেষ পর্যন্ত এভারেস্টের মত উঁচু বিজয় মঞ্চের কতটা উচুতে আপনাকে দেখতে পাওয়া যাচ্ছে! শেষ পর্যন্ত সারাটা পথে পথে আপনার অর্জনের থলেতে কতটা পরশমণি জুটেছে! তাহলে যদি ছুটতেই হয় তাহলে ছোটার মত ছুটি না একটু! আমাকেই কেন বা হারতে হবে? আমার রক্তেও জেতার জন্যও কালজয়ী মহাশক্তি ঘুমিয়ে আছে। এখনই শুরু হল তবে..................
সর্বশেষ এডিট : ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯
বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন