শঙ্খ চূড়ায় শাখ বাজিয়ে,
এলরে বৈশাখ
শ্যাম বালিকার লাল চুড়িতে,
রঙ্গিন হল ঢাক
লাল শাড়ি আর রঙ্গিন ফিতে,
খোপায় গাদা ফুলে
বাধন হারা বালক গুলো,
মেতেছে সব ভূলে
শূন্য চাষির মুখে হাসি,
গোলা ভরে ধানে
বসনবদ্ধ বাউলগুলো,
ভূলেছে সব গানে
আজ হৃদয়ের লেনা দেনা,
মেলে চোখের পাতা
শূন্যতাকে দূরে রেখে,
খুলেছে হালখাতা
মনের মাঝে শঙ্খ বাজে,
নতুন বছর এলে
বৈশাখেরি পাখি হয়ে,
দিলাম ডানা মেলে
সবাই কে জানাই, পহেলা বৈশাখ এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, শুভ হোক সবার নতুন বছর, শুভ হোক নতুন বছরের প্রতিটি মূহর্তগুলি....


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


