পৃথিবীবিখ্যাত শিল্পী জন লেনন ১৯৮০ সালের ৮ ডিসেম্বরে আততায়ীর গুলিতে নিহত হন। ওই সময় তিনি ছিলেন আমেরিকার সঙ্গীতাঙ্গনে সবচেয়ে আলোচিত শিল্পীদের একজন।
জন লেনন গান গাওয়া-লেখা ছাড়াও বিভিন্ন সাক্ষাৎকারে বলা মার্কিনবিরোধী কথোপকথন, বিভিন্ন সময়ে লেখা সাম্রাজ্যবাদবিরোধী গদ্যের জন্যও আলোচিত ছিলেন। তার ভক্তদের জন্য সুসংবাদ হচ্ছে, এই প্রথমবারের মতো প্রকাশিত হতে যাচ্ছে জন লেননের লেখা ব্যক্তিগত চিঠির বিশাল সংকলন।
জন লেননের স্ত্রী ইয়োকো ওনো ব্রিটিশ এক প্রকাশকের হাতে ৫ লাখ মার্কিন ডলারের বিনিময়ে তার কাছে থাকা লেননের চিঠিগুলি তুলে দিয়েছেন। লন্ডনের ওরিয়ন পাবলিশার্স চিঠিগুলিকে শিল্পসাহিত্যের বুদ্ধিবৃত্তিক সম্পদ বিবেচনা করে লেননভক্তদের সামনে প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে।
চিঠিগুলির সংকলনটি প্রকাশিত হবে ২০১২ সালের অক্টোবরে লেননের গাওয়া বিটলস-এর সবচেয়ে জনপ্রিয় গান ‘লাভ মি ডু’র ৫০ বছর উদযাপন উপলক্ষে। ওই গানটি আনুষ্ঠানিকভাবে প্রথম গাওয়া হয়েছিল ১৯৬২ সালের ৫ অক্টোবর।
শত পৃষ্ঠার এই চিঠির সংকলন পাঠে জানা যাবে লেননের প্রতিদিনকার জীবনযাপন, চরিত্র, তার স্বপ্ন ও আশা-আকাক্সক্ষা সম্পর্কে। ওরিয়ন বুকের প্রকাশক অ্যালান স্যামসন চিঠিগুলো সম্পর্কে বলেন ‘এখানকার বেশির ভাগ অংশই এর আগে কেউ দেখেননি... সমস্ত সংকলনটিই চমৎকার চিত্রে ভর্তি। এগুলি মজার, দুঃখের এবং সর্বোপরি একজন চমৎকার মানুষের লেখা।’
আলোচিত ব্লগ
আজকের ডায়েরী- ১৯৮

আজ বৃহঃস্পতিবার, ২রা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ।
ইংরেজি ১৭ই সেপ্টেম্বর। গত কয়েকদিন বেশ কয়েকজন ব্লগার সামুর ভালো মন্দ নিয়ে লিখেছেন। তাদের মুল বক্তব্য হলো- সামু গেলো। সামু শেষ। তারা সামুর... ...বাকিটুকু পড়ুন
যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন
শরাব পিনে দে.....

মির্জা গালিব সম্পর্কে একটি গল্প চালু আছে। একদিন তিনি মসজিদে বসে মদ্যপান করছিলেন। তখন মুসল্লিরা তাকে বাধা দিয়ে বললেন "মসজিদ আল্লাহর ঘর, মদ্যপানের জায়গা নয়।" তখন মির্জা গালিব তাঁর বিখ্যাত... ...বাকিটুকু পড়ুন
বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!
প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”
বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ -৩ কফি শপ
আলোর-ছায়ার দোলাচলে এক কাপ কফি পান করার সুযোগ কি পাওয়া যেতে পারে?

ছবি ব্লগ - ২ টরন্টোর আকাশ
ছবি ব্লগ - ১ মেঘলা আকাশ
...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।