মদীনা মসজিদে নববীতে এক আফগান একাধারে ৩৭ বছর যাবত ইমামের পিছনে প্রতি ওয়াক্তে নামাজ পড়ে ধর্ম্ অনুরাগী হিসাবে এক অনন্য নজীর স্থাপন করেছেন ।
হাজী মুহাম্মদ নামে এই আফগান মদীনাতে সবার কাছে সুপরিচিত ।সউদী টিভিতে হাজী মুহাম্মদকে বিগত ৩৭ বছর যাবত মদীনার ইমাম সাহেবের পিছনে প্রথম কাতারে ইমামের ডানদিকে – একই স্থানে নামাজ পড়তে দেখা গেছে ।
১৯ বছর বয়সে হাজী মুহাম্মদ মদীনাতে আসেন ।
মদীনাতে হাজী মুহাম্মদ ৩৭ বছর যাবত প্লাম্বিং এর কাজ করে আসছেন আর মাতৃভূমি আফগানিস্থানে মাত্র একবারই গিয়েছিলেন । হাজী মুহাম্মদের ভাষায় , আমি যখন তরুন তখনই আমি নিয়ত করেছি যে মদীনা মসজিদে নববীর ইমামের পিছনে প্রতি ওয়াক্ত নামাজ আদায় করবো । মসজিদে নববীতে আসা মুসল্লীদের পড়া কিতাব বা কোরআন শরীফ কেবিনেটে গুছিয়ে রাখতে আমি খুব পছন্দ করি । প্রতি বছর মসজিদে নববীতে আসা প্রচুর মুসল্লী হাজী মুহাম্মদের ব্যক্তিগত বন্ধু হয়েছেন এবং সবাই অভিভূত হয়েছেন তার ধর্মের প্রতি অনুরাগ দেখে । সবাই তাকে একই স্থানে কালো কোর্তা পরিহিত অবস্থায় নামাজ পড়তে দেখে আসছেন ।
তিনি চাকুরীস্থলে তার নিয়োগ কর্তাকে প্রথমেই বলে দিয়ে দিয়েছিলেন যে, উনি প্রতি ওয়াক্ত নামাজ মসজিদে নববীতে ইমামের পিছনে নামাজ আদায় করবেন আর রমজান মাসে কোন কাজ করবেন না । সারা রমজান মাস মসজিদে নববীতেই কাজ করবেন ।
হাজী মুহাম্মাদের ২ স্ত্রী আর ১২ সন্তান নিয়ে সংসার ।
বর্তমানে হাজী মুহাম্মাদ তৃতীয় বিয়ে করার জন্য পাত্রী খুজছেন ।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



