somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাকে ক্ষমা করবেন শিক্ষকগন, আমি আপনাদের ভুল বুঝেছিলাম

২৫ শে নভেম্বর, ২০১১ রাত ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে একটা প্রেজেন্টেশনে বাশ খাবার পর বুয়েটের একজন শিক্ষককে নিয়ে একটা কবিতা লিখে ফেসবুকে শেয়ার দিয়েছিলাম। কবিতাটা ছিল এইরকমঃ

শিক্ষাগুরু

শিক্ষক তুই বাবার সমান
সন্মান করেই বলি,
আমাদের শিখাস কায়দা নিয়ম
তোর ভেতর এত ফারাক কেমনে হলি?
তুই আমাদের জ্ঞান বিধাতা
তুই জাহাজের পাঞ্জেরী,
তুই যদি হোস কলুষিত
আমরা বইব কোন তরী?
তোর আলোকেই জগৎ দেখি
চোখের পর্দা খুলি,
তুই যদি আজ নির্দয় হোস
কেমনে সেটা ভুলি?
তোরেই অনুকরন করে
আমরা জীবন সাজাই
তোর চরিত্রে থাকলে কালীমা
আমরা কি করব ছাই?
তুই বললে আমরা সেটা
আইন বলেই মানি
ক্ষমতার অপব্যবহার করে
ধ্বংসিস না এ ধরনী।
তোর পায়ের ধূলা মোদের
আশীর্বাদ যেন বিধাতার
তুই যদি হোস মিথ্যাচারী
দুনিয়া হবে ছারখার।

কবিতাটি ফেসবুকে দেয়ায় আমার ফ্রেন্ডলিস্টে থাকা অনেক শিক্ষকও তা দেখতে পান। পরদিন ডিপার্টমেন্টে গেলে আমি বুঝতে পারি যে ব্যাপারটা ইতোমধ্যে আলোচিত হয়েছে এবং সকল শিক্ষকের কানে চলে গেছে। আমি একটু ভয়ই পেয়েছিলাম যখন আমার দুজন শিক্ষক আমাকে ডাকলেন কথা বলার জন্য। কিন্তু আমি পুরোই অবাক হয়ে গেলাম তখন, যখন তারা আমাকে ঐ লেখাটার জন্য সাধুবাদ দিলেন এবং আমাকে বললেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মাঝে থেকেও আমরা সবসময় তোমাদের ভালোই চাই আমরা কখনোই তোমাদের খারাপ চাই না, এমন লেখালেখি কর কোন সমস্যা নেই, তবে কাউকে উদ্দেশ্য করে নয়, কাউকে শ্রদ্ধা করার দরকার নেই, অপমান করো না’।

এই কথাগুলো শোনার পর নিজেকে খুবই অপরাধী মনে হচ্ছিল, আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। আসলেই তো যে স্যারদের নিয়ে এমন কথা লিখলাম তারা তো কখনোই আমাদের খারাপ চান না। আমি স্যার এর কাছে ক্ষমা চেয়ে এসে ফেসবুকের পোষ্টটি মুছে দিলাম। রাতের বেলা আমার ডিপার্টমেন্টের আরেক শিক্ষক (পি এইচ ডি করতে দেশের বাইরে আছেন) আমাকে ফেসবুকে নক করে এই ঘটনার ব্যাপারে জানতে চাইলেন। তিনি ভেবেছিলেন যে আমার ডিপার্টমেন্টের শিক্ষকরা আমাকে চাপ দিয়েছে পোস্ট মুছার জন্য। তিনি বললেন তোমার লেখা চালিয়ে যাও, কখনোই মুছবে না। এক সময় দেখবে তোমার কথাগুলো সত্য হয়ছে। আমি অবাক হলাম, তিনি নিজে একজন শিক্ষক হয়ে শিক্ষকদের নিয়ে এমন কথায় সায় দিচ্ছেন।

কিন্তু কিছুদিন যেতে না যেতেই ব্যাপারটা আমার কাছে স্পষ্ট হয়ে গেলো, যখন দেখলাম কিছু শিক্ষক রাজনীতির ছত্রছায়ায় থেকে নিজের লাভের জন্য আমাদের প্রানপ্রিয় বিশ্ববিদ্যলয়কে বলি দিচ্ছে। আর কেউ কেউ এই অপচেষ্টার বিরুদ্ধে সংগ্রাম করছেন।

আমাকে ক্ষমা করবেন বুয়েট শিক্ষকগন, আমি আপনাদের ভুল বুঝেছিলাম।

আর আমার উপরোক্ত কবিতাটি সেইসব শিক্ষকনামী লম্পটদেরকে উৎসর্গ করলাম, যাদের জন্য আমাদের শিক্ষকেরা আজ নিজেদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম করছেন।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×