somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এক রাজাকার এর সন্তান .

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার পরিবার কঠোর ইসলামিক পরিবার। আমার মা ফুপু দের কখন ও বোরখা ছাড়া রাস্তায় বের হতে দেখি নাই . চাচত ভাই, মামাত ভাই দের সাথে আমার পুতুল খেলা বন্ধ হয়েছে কিছু বুঝে ওঠার আগেই . মগবাজার এর বিশেষ এক বিল্ডিং য়ে থাকি আমরা। গোলাম আজম কে চাচা ডাকি ছোট থেকে। আমার দাদী এখনো ১৯৭১ কে বলেন গন্ডগোল এর বছর।

বিজয় দিবস, ২৬য়ে মার্চ কখন আমরা বাসা থেকে বের হইনি কোথাও ফুল দিতে। ছুটির দিন তাই বাসায় থাকতাম, টিভি তে সেনাবাহিনির কুচকাওয়াজ দেখে আনন্দ লাগত বাস।

আমার পরিবার এর সবাই এর মত আমিও কিশোর বেলায় ওয়াসিম আকরাম, ইমরান খান , মিয়াঁদাদ এর অন্ধ ভক্ত ছিলাম। আব্বু ক্রিকেট পছন্দ করত, বিশেষ করে পাকিস্তান ,ভারত ম্যাচ থাকলে উনি সারাদিন বাসায় থাকতেন আর খেলার ফাকে ফাকে আল্লাহু আকবার, আলহামদু লিল্লাহ বলে চিত্কার করে উঠতেন। পাকিস্তান কেন সাপোর্ট করেন জিজ্ঞাস করাতে বলেছিলেন মুসলমান এর দেশ তাই। আমি গাধার মত বলেছিলাম তাহলে সৌদি আরব কে সাপোর্ট না করে ব্রাজিল কে কেন ফুটবল য়ে সাপোর্ট করেন ? কোন উত্তর পাইনি .

ক্লাস ৫ থেকে আমি ও আমার বোনরা সবাই নেকাব করা শুরু করি । আমাদের বাসায় দুইটা পেপার রাখা হত দৈনিক সংগ্রাম আর দৈনিক ইনকিলাব . মধ্যে বেশ কয়েক বছর ইনকিলাব বন্ধ ছিল। পরে রাখা হয় নয়া দিগন্ত। আব্বুর অফিস ও তাই .

আমি প্রেমে পড়ি ডাক্তারি পড়তে এসে। ওর সাথে পরিচয় ইন্টারনেট য়ে . ও পড়ত ঢাকা ইউনিতে । ওর কাছেই শুনি "গন্ডগোল" এর বছর আসলে কি ছিল, যে গোলাম চাচার বাসায় আমার নিয়মিত যাওয়া আসা , উনি কি ছিলেন। প্রথমে অবিসসাশ করি ওকে , বলি না আমার বাপ দাদা ভালো মানুষ ছিলেন . শান্তি কমিটি তে ছিলেন মানুষ বাচানোর জন্য। জামাত ভারিতীয় আগ্রাসন এর বিরুদ্ধে যুদ্ধ করেছে।( আজন্ম তাই জেনে এসেছি) আরো পড়াশুনা করতে উত্সাহ দেয় ও , আমি আরো পড়ি , আরো পড়ি , যত পড়ি তত নিজের ভেতর ভাংচুর হতে থাকে . ঘৃনা জন্মাতে থাকে আমার ভিতর। প্রথমে বাসায় কিছু জানত না, আসতে আসতে আমার ভিতর পরিবর্তন দেখে আমার বাবা আমার পড়াশোনা বন্ধ করে দেন। আমরা পালিয়ে বিয়ে করি বন্ধুদের সাথে গিয়ে। আমাকে ত্যাজ্য করে আমার পরিবার।

শুরু হয় আমার মুক্ত জীবন .
জামাত এর নেতাদের খুব ভিতর থেকে দেখেছি আমি . আমি জানি ওদের ছেলে রা কেও শিবির করে না , বা মাদ্রাসায় পড়ে না . বড় নেতাদের সন্তান বেশির ভাগ থাকে লন্ডন য়ে . আমার পূর্বের জীবন এর কাছে থেকে দেখা শিবির এর ভাইয়া রা এখনো রাস্তায় কেন জীবন দিচ্ছে জানি না . নেতাদের সন্তান কেও কখনো নামবে না . আমার ছাত্রী সংস্থার বোন দের বলছি, যে নেকাবের নিচে করে আপনারা পেট্রল ককটেল লুকায়ে শিবির এর মেসে দিয়ে আসেন, ওই পেট্রল দিয়ে ওরা সাধারণ মানুষ মারে , সাধারণ মানুষের গাড়ি ভাঙ্গে। যাদের মারে তারা কেও বিধর্মী নয়, সাধারণ মুসলমান . এক মুসলমান কি করে আরেক মুসলমান এর জান নিতে পারে ?
আমি ১৯৭১ এর ভুল বুঝতে পেরেছি , আপনারাও ২০১৩ এর ভুল বুঝবেন .

এক রাজাকার এর সন্তান
[ আমার এক পরিচিত ডাক্তার এর কথা নিজের মত করে লিখতে বলেছেন আমাকে ]


সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০২
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্যাস্ততম শহরে এক ছুটির দিন

লিখেছেন ঢাকার লোক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:১২

নিউ ইয়র্ক দুনিয়ার অন্যতম ব্যাস্ততম শহর। বলা হয় The City that never sleeps! এরই মাঝে এবার মিলে গেলো এক ছুটির দিনে পিকনিকে যাওয়ার সুযোগ। শহরের সীমানা ছেড়ে প্রায়... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৯৯

লিখেছেন রাজীব নুর, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১৭



সিরাজ ভাই বললেন, টেংরা মাছের ডিম আপনার কাছে কেমন লাগে?
আমি বললাম, ভালোই লাগে। শুধু রুই মাছের ডিম আমার ভালো লাগে না। সিরাজ ভাই বললেন, রুই মাছের ডিম সঠিক... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রভাষা নিয়ে জিন্নাহর বক্তব্য। কিছু গুরুত্বপূর্ণ কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১০


জিন্নাহর সেই ভাষণ
সম্প্রতি দেখা যাচ্ছে ভাষা আন্দোলন নিয়ে জিন্নাহর একটি বক্তব্য যাতে দাবী করা হচ্ছে তিনি নাকি আমাদের ওপর উর্দু যেভাবে চাপিয়ে দেয়া হয়েছে বলে এতকাল “প্রচার”... ...বাকিটুকু পড়ুন

গালিব সাহেব, মিথ্যারও তো একটু সামাজিক মর্যাদা আছে!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৩



মির্জা গালিব বলেছেন -
“পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালা।”

গালিব সাহেব, আপনার কথায় যুক্তি আছে।... ...বাকিটুকু পড়ুন

লাউঞ্জ এন্ড ফুড রিভিউ; দ্যা সেন্স

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪২


নিয়মিত-অনিয়মিত গত এক যুগ ধরে ভ্রমণ করছি এবং প্রায়োরিটি পাস দিয়ে বিভিন্ন দেশের এয়ারপোর্টে লাউঞ্জ ব্যবহার করছি প্রায় ৪ বছর ধরে। দীর্ঘ ফ্লাইট, লং ট্রানজিটের মধ্যে এয়ারপোর্টে ফ্রিতে দৃষ্টিনন্দন,... ...বাকিটুকু পড়ুন

×