স্বপ্ন তোমার আমার, আমরা দেখি না
দেখে নেতারা, প্রণেতারা, বস্-রা, আমরা দেখি না,
চোখ গুলো আমাদের গর্তে ভরা, গুহা কালোয় ছাপা
আমরা আমাদের চোখে মফিজ, গোবা-হাবা, আমরা কি বুঝবো স্বপ্ন,
তাই আমাদের হয়ে স্বপ্ন দেখে আমাদের কর্তা-রা, হর্তা-রা। তারা
ঠিক করে ভাল-মন্দের সময় ঘড়ি, তাদের হাতেই আমাদের গড়াগড়ি
তাই আমরা আমাদের জীবনের ভার ছেড়েছি, তাদের হাতে
আর অধিকার দিয়েছি ঢামেক/পিজি-কে আমাদের লাশে।
স্বপ্ন, কবরের আমরা দেখি, ঢাকা শহরের জমিতে নয়,
হয়তো গ্রামের সেই পচাঁ পুকুরের পাড়ে,
কিংবা চরের গো-ধারে, উচ্ছিষ্ট জমিতে, নিকৃষ্ট শরীরের পচন, তাই
তাদের হাতেই আমাদের স্বপ্নর গঠন, পঠন, বাড়ন, যতন। তাই স্বপ্ন
আমাদের আমরা জানি, তাদের ভাষন সাজে, সভা মাঝে, কিংবা
টিভির রাজে, পত্রিকার ভাজে। তাই
স্বপ্ন দেখা কি আমাদের সাজে? সাজে না। স্বপ্ন দেখতে লাগে নয়ন
শয়ন, শীতল অয়ন, কিন্তু আমরা ঘুমাতেই পারি না, কখন দেখব স্বপ্ন
আমরা আমাদের মাঝে খুজে পাই, আমাদেরই অর্ধাংশ ভগ্ন, রুগ্ন, তাই
স্বপ্ন আমাদের দেখে সময়ের লগ্ন, রাতের নিমর্ম ট্রাক চালক শুরা-মগ্ন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



