
রাত বাড়ছে শহরে শহরে চলছে
অশরীরী অস্পরীদের আনাগুনা,
নিশ্চুপ নগর ঘুমায় ক্লান্ত অসার দেহ নিয়ে।
জেগে থাকে চাঁদ, তারা জেগে থাকে জোনাকি,
আর জেগে থাকে খোলস পাল্টে বেরিয়ে আসা
অবিকল মানুষের মত দেখতে কিছু অশরীরী আত্বা।
বিষের পেয়ালায় চলে তান্ডবলীলা
কাল সকালের শের সাহেব’দের, হাটে
চলে পৃথিবী বেচাকেনা।
অশরীরী অস্পরীরা উল্লাস করে,
পেয়ে পৃথিবীর মালিকানা।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



