
তোমার জন্যে মনে আমার বসন্ত বার মাস
তোমার চোখের দৃষ্টি যতই করুক পরিহাস।
তোমার হাসি বৃষ্টি নামায় মনের উঠন জুড়ে
দৃষ্টি জুড়ে থাকো তুমি বৃষ্টিকে দাও ছুঁয়ে।
একটু যদি তাকাও তুমি ভালো লাগার চোখে
ইচ্ছে করে হারিযে যাই তোমার চোখের নীলে।
আমার যত ভাবনা জুড়ে তোমার বসবাস
তোমার জন্যে হোক না হলে ভিষম সর্বনাশ।
ভালবেসে হাতটা যদি একটুকু যাও ছুঁয়ে
মরতে পারি হাজার মরণ তোমার চোখে চেয়ে।
সর্বস্বত্ব সংরক্ষিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

