
কোথায় পালাবে তুমি ?
মাথার উপরে আকাশ তো একটাই,
ঘুরে-ফিরে সেই এক আকাশের
নিচেই আমরা দুজনে।
অহেতুক পালাবার পথ খুঁজ না,
তার থেকে বরং দূরত্ব বাড়াও
জমিন থেকে আসমান,
আসমান থেকে আসমানের।
তারপর একান্তে নিভৃতে
মনকে প্রশ্ন করো,
কতটা লুকাতে পেরেছ নিজেকে ?
কতটা দূরত্ব বেড়েছে আমার থেকে তোমার ?
কতটা শরীরের ? কতটা মনের ?
প্রশ্ন করো, উত্তর পেয়ে যাবে।
সর্বস্বত্ব সংরক্ষিত

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

