
জানি একদিন
আমি তোমার খুব কাছাকাছি পৌঁছে যাব।
হয়তো বা ক্ষনিকের জন্যে খুব গোপনে সবার অলক্ষে
তোমার চোখের দু ফোটা জল হব।
হয়তো বা খুব যতনে লেখা
প্রিয় ডাইরিটায় দু লাইনের বিরহ হব।
ভুল করে মনে রাখবার
হৃদয়ের এক কোনে একটু খানি স্মৃতি হব।
সেদিন আমি দুর থেকে আকাশের সাথে মেঘেদের সাথে
তোমার যত মিথ্যে আয়োজনের সাক্ষি হব।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



