
শুনছ মেঘ বালিকা ?
এক মুহুর্ত সময় হবে কি ?
কিছু কথা ছিলো বলবার,
যে কথাটি বলতে গিয়ে হয়নি বলা
নির্বাক দাঁড়িয়ে থাকা মুখোমুখি,
যে কথাটি বলতে গিয়ে থমকে গেছি অহর্নিশি,
সেই কথাটি বলবো এবার।
বুকের ভেতর জ্বলতে থাকা পিদিমটাকে
আপন আলোয় ভাসাও যদি,
সেই কথাটি বলবো এবার।
হাতের ভিতর হাত রেখে আজ
চোখের ভাষায় প্রেম খুঁজে আজ
অনন্ত সে তৃষ্ণাটুকু বাড়াও যদি,
সেই কথাটি বলবো এবার।
উষ্ণ মেঘের আলতো ছোয়ায়
সলজ্জ সে সাহসটুকু বাড়াও যদি,
আমার বুকের কাপনটাকে
তোমার বুকে বাজাও দেখি,
সেই কথাটি বলবো এবার।
ভালবাসি ভীষন রকম ভালবাসি।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



