
সূত্র মিলাও মেঘবালিকা দেখো কোথায় আমি নেই ?
ভালোবাসার প্রতিটি পঙতি মালার গভীরে খোঁজো,
দেখো কোথায় আমি নেই ?
অক্ষরে অক্ষরে চিরুনী অভিযান চালাও
তোমার শরীরের ঘ্রাণে, চুলের ঘ্রাণে খোঁজো
নিঃশ্বাসের প্রতিটি কোণে কোণে খোঁজো
দেখো কোথায় আমি নেই ?
আমি আছি তোমার সমস্ত অস্তিত্ব জুড়েই
আমি আছি,
তবুও কোথাও নেই।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



