
আমার সোনালী রঙের স্বপ্ন গুলো
জ্বলে জ্বলে ধূসর ছাই রঙা হয়ে গেছে।
বুকের ঠিক মাঝ খানটায়
যেখানে জলের উৎস ছিল, ঢেউ ছিল
জোয়ার ভাটা ছিল
কিশোরীর শান বাঁধানো ঘাট ছিল
সেখানে এখন কিচ্ছুটি নেই, খাঁ-খাঁ বিরাণ ভূমি।
যেটুকু আছে তাও কঠিন বরফে আচ্ছাদিত
সফেদ সাদা কাফনে মুড়ানো এক নদী,
জীবনের ষোল আনাই খুইয়েছি তোর কাছে
আর কতটা চাই তোর ?
কতটুকু আছে বাকি?
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



