
ওভাবে কেন তাকাও ?
এত অস্থিরতা কেন ঢেলে দাও আমার দিকে ?
এত কেন উত্তাল বয়ে যাও ?
আমার যে সব ক্ষয়ে যায়
বয়ে যায় বুকের গোপন চোরা স্রোতে।
এত কেন মাতাল করো ? উন্মাদ করো ?
আমিও তো রক্ত মাংসে গড়া মানুষ
যৌবনের এই চরম বসন্ত আর কতটা লুকনো যায় ?
বহু প্রতিক্ষার পর চাতক তবু তৃষ্ণা মিটায়,
চলো তবে আজ বিপুল আহ্লাদে ভরা জোছনায় তোমাকে সাজাই ।
উন্মুক্ত সাগরের ঢেউয়ে চেপে
গভীর গহীনে হারাই ।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



