
এত দিন পর আজ কেন মনে পরে
পুরোনো তানপুরা,
সময়ে অসময়ে বেজে উঠা সেই চেনা সুর।
বেদনার বাণী ভরা সে আসর থেমে গেছে সেই কবে
সেখানে আজ ব্যথা ভরা স্মৃতির অথৈ সমূদ্দূর।
কেটে গেছে কত কাল, কেটে গেছে সেই রেশ
ভুলেও যায়নি ভোলা কথা কিছু দুজনার,
আজো বাজে মনের কানে
ভুলে ভরা সেদিনের বেদনা বিদুর।
কত বার পিছু ফিরে ফিরে দেখেছি
ছলোছলো দুটি চোখ কত নদী জল নিয়ে ফিরে যায়
তুমি তার কিছু কি বুঝোনি ?
কত মহাকাল ব্যথা আজো বয় এই বুকে
জানতে চায়নি কেউ, আর কোন দিন।
ঢেউয়ে ঢেউযে ভেঙ্গে যায় পুরোনো অতীত যত
আমি হেটে যাই শূন্যতার দিকে অবিরত
বড় একা একা লাগে আজো তুমি হীন।
সর্বস্বত্ব সংরক্ষিত
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



