somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্দরে সেনা নেমেছে; মন্ত্রী জানালেন, কাজও শুরু হয়েছে

১৩ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চট্টগ্রাম, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর চট্টগ্রাম বন্দরে সেনাসদস্যরা কাজ শুরু করেছে। তিনটি জেটিতে পণ্য খালাস শুরু হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।

বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে বন্দর ডাক বাংলোয় এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, "তিনটি জেটিতে কাজ শুরু হয়ে গেছে। আশা করছি, অন্য জেটিগুলোতেও রাত ৮টার মধ্যে কাজ শুরু হবে।"

মূল বন্দর এলাকায় ১৬টি জেটির মধ্যে ১০টি কন্টেইনার জেটি এবং ছয়টি সাধারণ জেটি। এর মধ্যে ডক বন্দর শ্রমিকদের সঙ্গে বার্থ অপারেটরদের দ্বন্দ্বের জের ধরে সোমবার ছয়টি কন্টেইনার জেটি ও সাধারণ ছয় জেটিতে কাজ বন্ধ হয়ে যায়। এর মধ্যে তিনটি সাধারণ জেটিতে পণ্য খালাস শুরু হয়েছে বলে মন্ত্রী জানান।

মঙ্গলবার থেকে বুধবার বন্দর কর্তৃপক্ষ, বার্থ অপারেটর ও শ্রমিক নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেও সমস্যার সমাধান করতে না পেরে সকালে মন্ত্রী সেনা মোতায়েনের কথা জানান। বিকাল সাড়ে ৫টার দিকে সেনা সদস্যরা বন্দরে অবস্থান নেয়।

শাজাহান খান বলেন, "বন্দরের নিয়ম অনুযায়ীই জেটিগুলোতে কাজ চলবে। সেনা সদস্যরা শৃঙ্খলা রক্ষায় সহায়তা করবে।" বন্দর সচলের জন্য সেনা সদস্যদের সহায়তা করতে শ্রমিকদের প্রতি আহ্বান জানান তিনি।

এর আগে দুপুরে বন্দরে মিছিল-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে পুলিশ। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবুল কাশেম সাংবাদিকদের জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে।

তবে নিষেধ উপেক্ষা করে বিকাল সাড়ে ৪টার দিকে 'ডক শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ'র ব্যানারে আন্দোলনরত শ্রমিকরা মিছিল বের করলে রবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে এবং লাঠিপেটা করে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

বন্দর এলাকায় পৌনে এক ঘণ্টা ধরে চলা সংঘর্ষের সময় আটক করা হয় বেশ কয়েকজন শ্রমিককে। বিকাল সোয়া ৫টার দিকে শ্রমিকদের হটিয়ে দেয় পুলিশ।

মহানগর পুলিশের সহকারী কমিশনার তানভীর আরাফাত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কয়েকজন শ্রমিককে আটক করা হয়েছে। তাদের বন্দর থানায় রাখা হয়েছে।" কতজনকে আটক করা হয়েছে, তার সঠিক সংখ্যা জানাতে পারেননি তিনি।



সেনা মোতায়েনের প্রতিক্রিয়া জানতে চাইলে ডক বন্দর শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান সাংবাদিকদের বলেন, "এটা সরকারের ব্যাপার, সরকার সিদ্ধান্ত নেবে। আমরা চাই, আমাদের দাবিগুলো মানা হোক।"

দাবি পূরণের আশ্বাস মন্ত্রী দিয়েছেন বলে তিনি জানান।

শ্রমিকদের দাবিগুলো হচ্ছে- বন্দর কর্তৃপক্ষ কর্তৃক তাদের পরিচয়পত্র দেওয়া; তত্ত্বাবধায়ক সরকারের সময় চাকরিচ্যুত শ্রমিকদের মধ্যে যাচাই-বাছাইয়ের পর যাদের নিয়োগের উপযুক্ত বিবেচনা করা হয়েছে, তাদের পুনর্বহাল; শ্রমিক কল্যাণে বিভিন্ন সুবিধা বাড়ানো।

তবে এতদিন ডক শ্রমিক ফেডারেশনের ব্যানারে আন্দোলন চললেও এখন 'ডক শ্রমিক-কর্মচারী সমন্বয় পরিষদ' গঠন করে মিছিল-সভা করছে শ্রমিকরা। ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহফুজুর ও যুগ্ম সাধারণ সম্পাদক আবুল আহাদ মঙ্গলবার শ্রমিকদের হাতে লাঞ্ছিত হন। শ্রমিকদের অভিযোগ, দুই নেতা বার্থ অপারেটরদের 'স্বার্থ' দেখছেন।

বার্থ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশনের আহ্বায়ক শাহাদাত হোসেন সেলিম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, "তারা (শ্রমিকরা) কোনো নেতাকে মানছেন না।"

স�প্রতি বন্দরে ছয়টি বার্থ অপারেটর প্রতিষ্ঠানকে সরকার কাজের অনুমতি দেয়। তবে শ্রমিকরা তাদের কাজ করতে বাধা দিয়ে আসছে। মঙ্গলবার বিকালে বার্থ অপারেটররা কাজ শুরু করতে চাইলেও শ্রমিকদের বাধায় ব্যর্থ হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/এমআই/১৮২৪ ঘ.
---------------------------------------------------------------------
সবাই ডান্ডা বুঝে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×