somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু= "বাঙ্গবন্ধু"=ডিজিটাল চাকরি নট

১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১১:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাতক্ষীরা/পিরোজপুর, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর নামের বানান বিকৃত করার কথিত অভিযোগে সাতক্ষীরা ও পিরোজপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

এরা হলেন সাতক্ষীরার পঞ্চানন বালা এবং পিরোজপুরের পারভীন জাহান।

বৃহস্পতিবার বিকেলে মন্ত্রণালয় থেকে ফ্যাক্সের মাধ্যমে তারা বরখাস্তের চিঠি পান।

তবে অভিযুক্ত দুই কর্মকর্তা বলেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের একটি চিঠিতে বঙ্গবন্ধুর নাম 'বাঙ্গবন্ধু' হিসেবে উল্লেখ করে এখন সেই ভুলের দায় চাপাতে তাদের বিরুদ্ধে অন্যায় ব্যবস্থা নিয়েছে।

বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আব্দুর রউফ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রণালয়ের ভুল এবং এ দায় এড়াতে তাদের বরখাস্ত করা হয়েছে বলে এই দুজন কর্মকর্তা যে দাবি করেছেন সেটা ঠিক নয়।

তিনি বলেন, "এই দুই কর্মকর্তা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।"

অভিযুক্ত কর্মকর্তারা জানান, গত ২৬ অগাস্ট প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের (সংস্থাপন) উপ-পরিচালক মো. ফসিউল্লাহ স্বাক্ষরিত এক স্মারকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০১০ এর নীতিমালা ইন্টারনেটের মাধ্যমে সারা দেশে পাঠানো হয়।

কিন্তু এর প্রচ্ছদে বঙ্গবন্ধুর নাম বিকৃত করে 'বাঙ্গবন্ধু' গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উল্লেখ করা হয়। অবশ্য কয়েকদিন পর তা সংশোধন করে একটি চিঠি পাঠানো হলেও তাতে সংশোধিত কথাটি উল্লেখ ছিলো না।

সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই নীতিমালাটি আসার পরপরই বঙ্গবন্ধু নামের বানান শুদ্ধ করে তিনি জেলার বিভিন্ন উপজেলায় পাঠান।

কিন্তু মন্ত্রণালয়ের সচিব আবু আলম মো. শহীদ খান স্বাক্ষরিত সাময়িক বরখাস্তের একটি আদেশ বৃহস্পতিবার বিকালে ফ্যাক্সের মাধ্যমে তাকে পাঠানো হয়।

তবে নাম প্রকাশ না করার শর্তে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, কলারোয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় বঙ্গবন্ধুর নাম বিকৃতভাবে থাকা ওই ভুল চিঠিটি ইন্টারনেট থেকে ডাউনলোড করে বিতরণ করে। এ কারণে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে পঞ্চানন বালা বলেন, "এমন কোনো চিঠি আমি পাঠাইনি। ভ্রান্ত চিঠিটি ই-মেইল থেকে ডাউনলোড করে আমাকে ষড়যন্ত্রে ফেলা হয়েছে।"

পারভীন জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ফ্যাক্সবার্তায় সাসপেন্ডের আদেশ পেয়ে আমি হতভম্ব হয়ে যাই। ঢাকা থেকে পাওয়া ওই নীতিমালার প্রচ্ছদের ভুল আমি নিজেই সংশোধন করে দিয়ে প্রতিটি উপজেলায় পাঠাই।"

কাউখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হক বলেন, "ঊধ্বর্তন কর্তৃপক্ষ নিজেদের ভুল আড়াল করতে গিয়ে এখন 'উদোর পিন্ডি বুধোর ঘাড়ে' চাপিয়ে দিয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১২৬ ঘ.
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×