শায়লা নিজেকে নিয়ে বেশ ভালো রকমের চিন্তিত।সে জানে তার চরিত্রটা খুব একটা ভালো না।কিছুটা দুষ্চরিত্র গোছের মেয়ে মানুষ সে!কোনো এক বিচিত্র কারণে পৃথিবীর সব ছেলেদের তার বেজায় ভাল লাগে।এই সমস্যাটা ভার্সিটিতে ওঠার পর আরো প্রকট রূপ ধারণ করেছে।রবিন,মুনিম,আশিক,মুকিত,আদনান-এতো ছেলের ভীড়ে সে কাকে ছেড়ে কাকে ধরবে ভেবে পায়না।এক এক জনকে তার এক এক কারণে ভালো লাগে।কাউকেই সে চুড়ান্ত পর্বের জন্য বাছাই করতে পারছে না।তারপরেও বহু কষ্টে চূড়ান্ত ভাবে সে আদনানকেই বাছাই করে ফেলল।
পরদিন থেকে শায়লা আদনানকে পটানোর জন্য নিজের গেট-আপ পরিবর্তন করে ফেলল।আগে সে একটু বেশীই পাংকু ছিল।কিন্তু মাঞ্জা মারলে তো আদনান পটবে না।তাকে পটাতে হলে,অন্য লাইন ধরতে হবে।সে তাই মাথায় হিজাব পরে চলা ফেরা শুরু করে দিল।সে তার নতুন বেশ-ভূষা আদনাঙ্কে দেখানোর জন্য বেশ কয়েকবার আ্দনানের চারপাশে চক্কর মারল,বসল,মিষ্টি করে আদনানের দিকে তাকিয়ে হাসল,ক্লাস চলাকালীন সময়ে তার পাশে গিয়ে বসল,গরমের দিনে বেশি গরম পড়লে ব্যাগ থেকে হাত পাখা বের করে আদনাঙ্কে বাতাস পর্যন্ত করল।কিন্তু আফসোসের ব্যাপার,আদনান শায়লার এই বিশাল পরিবর্তন খেয়ালই করতে পারল না।শায়লা যখন দেখল কোনো কিছুতেই কাজ হয়না।তখন,ফেসবুকের মাধ্যমে আদনা্নকে পটানোর চেষ্টা করল।শায়লা খুব আয়োজন করে আদনানকে ফেসবুকে নক করল।
শায়লা বললঃহাই আদনান
আদনানঃহ্যালো দোস্ত।কেমন আছিস?
শায়লাঃভালো আছি।তুমি কেমন আছো?
আদনানঃভালো।
শায়লা আর কোনো কথা খুজে পেলো না।আদনান ছেলেটাও যা আজব না!একটা মেয়ে তাকে ফেসবুকে নক করল।আর সে কিনা নিজে থেকে কোনো কথাই বলছে না।ব্যাটা আদনান,তুই তো রাজ কপাল নিয়ে জন্মেছিস।কোনো মেয়ে যে নিজে সেধে তোকে ফেসবুকে নক করছে-এটাই বা কয়জনার কপালে জোটে?
কিন্তু হাল ছেড়ে দিলে তো কাজ হবে না।তাই আবার শায়লা আদনানকে নক করল।
শায়লাঃকি ব্যাপার কথা বলছ না কেন?
আদনানঃকি বলল তাই ভাবছি?
শায়লাঃএত ভাবাভাবির কি আছে?যা মন চায় তাই বলো।
আদনানঃআমার মন যা চায়,তা বললে তুই মাইন্ড করবি।
শায়লা আদনানের কথা শুনে তো খুশিতে পুরাই আগডুম-বাগডুম।আদনান কি এমন কথা বলতে চায়?তার মানে কি আদনানও তাকে পছন্দ করে?তাকে ভালোবাসার কথা বলতে চায়?
এই সব সাত-পাচ ভেবে শায়লা খুব রোমান্টিক করে বললঃকি বলতে চাও বলেই দাও।তোমার কথায় আমি কেন মাইন্ড করব?
আদনানঃসত্যিই মাইন্ড করবি না তো?
শায়লাঃসত্যি মাইন্ড করব না।সত্যি সত্যি,তিন সত্যি!
আদনানঃদোস্ত,তুই তো আগে আমারে তুই করে বলতি।এখন তুমি ডাকোস ক্যান?আমার খুবই বিরক্ত লাগতেছে।
আদনানের কথা শুনে শায়লার ইচ্ছা হল দুঃখের চোটে কপালটা দেয়ালের সাথে টাকাতে।আদনান ছেলেটা এত বেরসিক কেনো?
শায়লার মনে এবার সন্দেহ দানা বাধতে শুরু করল।হয়ত আদনানের অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক আছে।সে সেদিনের পর ফেসবুকে আদনানকে নক না করলেও আদনানকে কঠিন নজরদারির মধ্যে রাখল।কিছুদিনের ভিতরেই সে কিছু একটা বুঝে ফেলল।সে ধারনা করল,এই মেয়েটার সাথেই হয়ত আদনানের কিছু একটা আছে।মেয়েটাকে শায়লা চেনে।নাম শামা।তাদের ভার্সিটির অন্য ডিপার্টমেন্টে পড়ে।সন্দেহ করার মত যথেষ্ট কারণ কিন্তু আছে।মেয়েটাকে আদনান তুমি করে ডাকে।
পরদিন ভার্সিটিতে গিয়েই শায়লা শামাকে জেরা করা শুরু করল।
শায়লাঃঅই তুই আদনানকে চিনিস?
শামাঃহুম চিনি।ক্যান?
শায়লাঃতোর সাথে ওর কিসের সম্পর্ক?তোদের কি এ্যাফেয়ার চলতেছে?
শামাঃআরে আজির?এ্যাফেয়ার হবে ক্যান?আমি আর আদনান তো সুপার ফ্রেন্ড।
শায়লাঃসত্যি তো?নাকি আমার সাথে চাপা মারতেছিস?
শামাঃধুর!চাপা মারার কি আছে?প্রেম হইলে তো জানায়েই করতাম।আচ্ছা তোর কি আদনানরে ভাল লাগে?
শায়লা এইবার নাঁকি সুরে শামাকে বললঃদোস্ত,আদনানরে আমার খুব পছন্দ।প্লিজ তুই আমারে একটু ফেভার কর।
শায়লা এমন কাকুতি মিনতি শুরু করল যে,শামা আর না করতে পারল না।
শায়লা কিছুদিন শামার ভরসায় বসল।কিন্তু দেরী হচ্ছে দেখে সায়লা হাল ছেড়ে দিল।
কিছুদিন পর আদনানকে ছেড়ে মুনিমকে ধরে ফেলল।মুনিম আবার একটু ল্যাবা প্রকৃতির মানুষ।তাকে পোষ মানাতে শায়লার খুব একটা কষ্ট হয়না।মাঝে মাঝে অবশ্য শায়লার আদনানের কথাও মনে পরে যেত।কিন্তু কি আর করা?আদনানের কাছে তো সে পাত্তাই পেল না।
মুনিমের সাথে শায়লার বেশ ভালোই ফ্লার্টবাজি চলছিল।কিন্তু ঝামেলা বাজালো শামা।সে তো আগেই শায়লাকে কথা দিয়েছিল যে আদনানকে ম্যানেজ করে সে শায়লার হাতে ছেড়ে দেবে।শামা করলও তাই-ই।শামা আদনানকে কি বলেছে কে জানে?ইদানীং আদনান নিজে থেকেই শায়লার বেশ খোজ খবর নেয়।মাঝে মাঝে আবার দুই-চারটা প্রেমের কথাও বলে।শায়লা পরল হেভি মাইনকার চিপায়।আদনানকে সে কিছুতেই হাত ছাড়া করতে চায় না।আবার মুনিমের প্রতিও তার দরদ উথলে পড়ে।সে কি যে করবে কিছুই বুঝে উঠতে পারে না।যখন শায়লা কোনো ভাবেই সিদ্ধান্তে উপনিত হতে পারল না তখন সে একটা বিশাল রিস্ক নিয়ে নিল।সে দু’জনের সাথেই টাইম পাস করা শুরু করে দিল।কিছুদিন দুজনার সাথে টাইম পাস করার পর শায়লা একটা বিরাট ব্যাপার আবিষ্কার করল।একজনের সাথে প্রেম করতে যত মজা,দুই জনের সাথে প্রেম করতে ডবল মজা।কিন্তু বাধ সাধে শায়লার বিবেক।সে জানে,যা সে করছে তা অন্যায়।
আজকাল অবশ্য বিবেকটাকেও শায়লা মোটামুটি বিসর্জন দিয়ে দিয়েছে।তার পরও যদি কখনও নিজেকে অপরাধী মনে হয় তাহলে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কুত্তা বলে একটা গালি মারে!!এর চেয়ে আর বেশি শায়লার কিই বা করার আছে?
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:০৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




