somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গাধার ঘাস হয়ে যাওয়া ভালবাসা!!!!!(রিপোস্ট):PB-)B-)B-)B-)B-)B-)B-):P:P:P:P:P

১৯ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গাধা তার ভার্সিটির ফ্যাকাল্টিতে বেশ জনপ্রিয় ছিল।ক্লাসের সবাই ছিল গাধা বলতে অজ্ঞান।গাধা পড়াশুনার সাথে সাথে ক্লাস প্রতিনিধি হিসাবেও ভালই দায়িত্ব পালন করছিল।তবে তার একটাই সমস্যা,সব কিছুতেই তার মেলা ফুটানি।সেই ফুটানির প্রমান মিলত তার ফেসবুক স্ট্যাটাসে।সেই সব স্ট্যাটাস দেখে গাধার ডিপার্টমেন্টের এক জুনিওর বাঘিনী বেশ বিরক্ত।কিন্তু বাঘিনীর প্রতি গাধার কেমন একটা দূর্বলতা।গাধা মাঝে মাঝেই বাঘিনীর সান্নিধ্য পাওয়ার জন্য আশে-পাশে ঘুরাঘুরি করে।কিন্তু সমস্যা করে বাঘিনীর বন্ধুরা।তারা সব সময় বাঘিনীকে ঘিরে রাখে।গাধাটা একটু চান্সই পায় না।বাঘিনীরও হয়ত মাথায় একটু সমস্যা আছে।তা নাহলে সেই বা কেন গাধার ভাবভঙ্গি দেখেও গাধার খায়েশ বুঝলনা।
বাঘিনী গাধার খায়েশ না বুঝলেও বাঘিনীর বন্ধু খরগোশ কিন্তু গাধার খায়েশ বুঝে ফেলে।খরগোশ আর বাঘিনী একদিন ভার্সিটি বাসে পাশাপাশি বসে হেডফোনে গান শুনতে শুনতে আসছিল।গাধাও সেই বাসেরই পিছনের সিটে বসে ছিল।খরগোশ আর বাঘিণীর এত দহরম মহরম দেখে গাধা ভাবল,খরগোশ হয়ত বাঘিনীর বয়ফ্রেন্ড!!!গাধার মাথা গরম হয়ে গেল।জুনিওর হয়ে কিনা খরগোশ তার বাঘিনীর দিকে হাত বাড়ায়?পরদিন খরগোশকে ডেকে গাধা বলল, “কিরে তুই দেখি মেয়েদের সাথে খুব মেলামেশা করিস।নেক্সট টাইম যদি মেয়েদের সাথে বেশি লাফাইতে দেখি তাইলে কিন্তু খবর আছে।”
খরগোশ আবার বিশাল ঝানু লোক।সে খুব সহজে গাধার নাখোশ হওয়ার কারণ বুঝে ফেলে।ওইদিন বাঘিনীর কাছে এসে খরগোশ বলল, “দোস্ত,তোর প্রেমে একজন খুব দিওয়ানা হইয়া গেছে।”
বাঘিনীঃকেডা?
খরগোশঃসেকেণ্ড ইয়ারের গাধা ভাই তো তোর প্রেমে পাগল।গতকাল তোর লগে বাসে বসছি বইলা সে আমারে হেভি ঝাড়ি দিছে।
বাঘিনীঃইন্নালিল্লাহ।শেষ কালে কিনা আমারে একটা গাধা পছন্দ করল।থাক ব্যাপার না।পরে চান্স পাইলে ওরে বাশ দিমুনে!!

এভাবেই দিনগুলো কেটে যাচ্ছিল।গাধা নানান উপায়ে বাঘিনির মন পেতে চায়।কিন্তু কিছুতেই বাঘিনীর নাগাল পায় না।একদিন গাধা দেখল,বাঘিনি একা একা বসে আছে।গাধা বাঘিনীর কাছে মনের কথা বলতে এগিয়ে যেতেই বাঘিনি মুখ ঘুরিয়ে চলে গেল।এতে আবার গাধা ভীষন অপমান বোধ করল।
গাধা এবার নতুন পন্থা ধরল।ফার্সট ইয়ারে তার বান্ধবী সর্পিনী আছে।গাধা তাকে সব কথা খুলে বলল।সর্পিনী তাকে আশ্বস্ত করে বলল, “দোস্ত এইটা কোনো বিষয়ই না।তুই এখন থেকে বান্দ্র স্যারের ক্লাসে আমাদের সাথে ক্লাস করা শুরু কর।তুই তো জানিস,বান্দর স্যার তার ক্লাসে সবাইকে ঢুকতে দেয়।”
পরদিন থেকে গাধা আবার জুনিওর ব্যাচের সাথে ক্লাস করা শুরু করল।সে যা করছিল,তার সবটুকুই ছিল ভালাবাসার নিদর্শন।কিন্তু বোকা বাঘিনি তা বুঝলনা।বরং সে পদে পদে গাধাকে বাশ মারতে লাগল।বাঘিনি গাধাকে এতোই বাশ মারল যে দেশে বাশের সংকট চরম আকার ধারন করল।পান্ডা সমাজ বাশ না পেয়ে দূর্ভিক্ষে পতিত হল।এমন অবস্থা দেখে এক লেডি পান্ডা বাঘিনির কাছে এসে বলল, “তোমার কি হল বোন বাঘিনী?তুমি গাধাকে এত বাশ মারছো কেন?”
বাঘিনি লেডি পান্ডাকে সব খুলে বলল।লেডি পান্ডা আবার গাধার ক্লাসমেট।সুতরাং তার পক্ষে গাধাকে বাশ মারা আরো সহজ।সেদিন থেকে লেডি পান্ডা আর বাঘিনি একত্রে গাধাকে বাশ মারতে লাগল।কিন্তু গাধা তো অতি পিছলা প্রানী।তাকে খুব একটা সহজে বাশ দেয়া যায়না।
ইতি মধ্যে বাঘিনীর সাথে এক সিংহ-র বেজায় বন্ধুত্ব হয়েছে।বাঘিনি সিংহকে গাধার সকল টাল্টি-বাল্টির কথা খুলে বলল।সিংহ সব শুনে বলল,আসো আমরা কিছুদিন এমন ভাবে ঘোরাফেরা করি যেন গাধা ভাবে আমাদের রিলেশন হয়ে গিয়েছে।বাঘিনির কাছেও প্রস্তাবটা মন্দ লাগল না।যেই কথা সেই কাজ।পরদিন থেকে তারা এক সাথে চলাফেরা শুরু করে দিল।এই দৃশ্য দেখে তো গাধার মাথা পুরাই হট।তার দুদিন পর গাধা দেখল বাঘিনির আসে পাশে সিংহ নাই।সে বাঘিনির কাছে গিয়ে বলল, “তুমি কি আজকে ভার্সিটি বাসে চড়ে বাসায় ফিরবে?”
বাঘিনি, “হুম”
বাঘিনির কথা শুনে গাধা আর কোনো কথা না বাড়িয়ে চলে যায়।মনেমনে একটা দুষ্ট বুদ্ধি আটে।তার কুমির নামে এক বন্ধু আছে।গাধা তাকে ফোন দিয়ে বলে কুমির যেন বাসে দুইটা সিট রাখে।আর কুমির নিজেও যেন বাসে থাকে।গাধার ধারনা,বাঘিনি কুমিরকে একটু ভয় পেলেও পেতে পারে।আর সিংহ যেহেতু আসে পাশে নাই,এখনি সে কুমিরকে সামনে দাড় করিয়ে বাঘিনিকে ভালোবাসার প্রস্তাবটা আনুষ্ঠানিক ভাবে দিয়ে দেবে।কুমিরকেন দাঁড়ানো দেখলে হয়ত ভয়ের চোটে বাঘিনি রাজিও হয়ে যেতে পারে।
ওইদিন বাসে ওঠার সাথে সাথে গাধা বাঘিনিকে তার পাশে বসতে আদেশ দিল।বাঘিনি যেই গাধাকে ঝাড়ি দিতে যাবে ওমনি দেখল,পাশেই কুমির দাঁড়িয়ে দাঁড়িয়ে বিড়ি ফুকছে আর হাসছে।বাঘিনি আসলেই কুমিরকে একটু ভয় পায়।কিন্তু এখন তো ভয় পেলে হবে না।তাছাড়া বাসে তারা ছাড়াও আরো অনেকে আছে।এদের সামনে কুমির তার কিবা করতে পারবে।সব চিন্তা করে বাঘিনি দিল একটা হুংকার।
“ওই মিয়া আমি আপনার পাশ বসতে যাবো কোন দুঃখে?”
গাধা কল্পনাও করতে পারেনি যে বাঘিনি সবার সামনে তাকে এভাবে অপমান করবে।কুমিরও বাঘিনির আস্পর্ধা দেখে তাজ্জব।কুমির বলল, “ওই বাঘিনি তুমার এত্ত বড় সাহস তুমি জুনিওর হইয়া সিনিওর ভাইদের সাথে বেয়াদবি কর!!”
বাঘিনিঃচুপ করেন মিয়া কুমির।আপ্নে এই খানে কথা কন ক্যান?সরেন সামনে দিয়া।
কুমির দেখল বাঘিনি আজকে আসলেই ক্ষেপে গিয়েছে।তাকে ঘাটানো ঠিক হবে না।তাই সে তাড়াতাড়ি সেই স্থান ত্যাগ করল।গাধা এবার পড়ে গেল বিপদে।কুমির তো কেটে পড়ল।এখন যদি বাঘিনি তাকে একটা থাপ্পরও মারে তাহলেও তার কিছছু করার নাই।সুতরাং সে চুপ হয়ে গেল।এরপর দিন থেকে বাঘিনিকে দেখলেই গাধা দৌড়ে সেই জায়গা ছেড়ে পালিয়ে যায়।আর সেই দৃশ্য দেখে বাঘিনি,সিংহ,খরগোশ আর লেডি পান্ডা হেসে কুটিকুটি হয়ে পড়ে।

মোরালঃআজাগায়-কুজাগায় ভালোবাসা দেখাইতে যাবেন না।এতে বেইজ্জতি হওয়ার পসিবিলিটি আছে।
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০১৪ রাত ১:০২
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×