somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঞ্জালের শহরে আমাদের ভাল বাসা আর কিছু স্বপ্নবাজ তরুণের গল্প .....!

২২ শে মে, ২০১১ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অভিভূত...... ক্যামেরাটা সত্যিই এখানে কাজে লাগছে..... সকাল থেকে রাত, রোদ থেকে বৃষ্টি, একেক সময়ে একেক রুপ এখানে মনের মত করে দেখতে পারছি! আর ফটোপাগল আমি ক্যামেরাটা ক্লিক করেই যাচ্ছি......... এটা রাতের একটা ভিউ

কি আমার কথাবার্তা কিছুই বুঝতে পারছেন না! কাহিনী তবে শুরু হোক -


এই ব্যস্ত শহরে কয়জন আকাশটাকে একবার দেখে বা দেখার সুযোগ পায় এটা ভাবার বিষয়। যারা একটু প্রকৃতি পাগল তারা হয়ত বিভিন্নভাবে চেষ্টা করে প্রকৃতির সান্ন্যিধ্য পাওয়ার। কিন্তু এই যানজন আর ইট-পাথরের বস্তির শহরে এর জন্য কত কাঠখড় পুড়াতে হয় তারাই জানেন!

এই আমার কথাই ধরুন। মফস্বলের সবুজ মাঠে হৈহৈ করে দৌড়ে বেড়িয়ে বড় হওয়া ছেলেটা যখন ইট-পাথরের শহরে বন্দী হল তখন চারদিকে সবুজের হাহাকার দেখে দম বন্ধ হয়ে আসছিল। কি যে কষ্ট...... :(

আজ প্রায় আট বছর আছি এ শহরে। এই আট বছরে যে চারটা জায়গায় থেকেছি এর মধ্যে এখনের জায়গাটা অতুলনীয়, অসাধারণ...........এখানে পশ্চিমের জানালায় আকাশের বিশা---ল ক্যানভাস! প্রতিদিন সূর্যাস্তে র হরেক রূপ দেখা একদম ফ্রি! হন-হন করে বাতাস রুমের ভিতরে এসে গা জুড়িয়ে যাচ্ছে। আর লোডশেডিং এ এলাকায় হাটতে গিয়ে আপনি অভ্যর্থনা পাবেন জ্বোনাকীদের...! একটা দুটা নয়, এ যেন জ্বোনাকীর চাষ! আমি কোন সমস্যা না হলে এখানেই থাকতে চাই! ঢাকার বাসিন্দারা নিশ্চয়ই অবাক হচ্ছেন আমার বর্ণনা শুনে। চাপা মারছি হ্য়ত ভাবছেন।

লোকেশনটা হচ্ছে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়া। হ্যা টাকা দিলে সুখ মেলে, এটাইত বলছেন? কথা সত্যি। তবে আমি প্রকৃতির সঙ্গ পছন্দ করি বলেই কিছুটা সেক্রিফাইস করে এখানে উঠেছি। ৪জন মেস মেম্বার মিলে একটা ফ্ল্যাট। আর আমরা চারজনই মফস্বলে একই এলাকায় বড় হয়েছি। তাই চাওয়া-পাওয়ায় যথেষ্ট মিল আছে। একটু আরামে নির্ঝন্জাট থাকার জন্য আমরা ছোট-খাটো জব করেও এই বিলাসীতা করছি। এটা আমাদের মেন্টাল সেটিসফেকসন। হ্য়ত অনেকে সাপোর্ট করবেন না এটা বাট কিছু মানুষ ঠিকই সাপোর্ট করবেন। হে.. অয়েট.......বৃষ্টি শুরু হইছে.. আবার বিশাল ক্যানভাস জুড়ে মেঘ জমেছে। কিছু পিক উঠাব। এবার উঠতে হবে.........বৃষ্টির ছবি নিয়ে আবার আসছি........

---------------------------------------------------------------------------

আপডেটের পর..........

সুন্দর বৃষ্টি হয়ে গেল শেষ বিকেলে। বিশাল মেঘের পর যে বৃষ্টি হল সেটা অবশ্য বেশিক্ষণ ছিলনা। তবে ঝিরঝির বৃষ্টিটা সারাদিনের হাসফাস গরমটাকে অনেকটাই প্রশমিত করে গেল.. তবে যেটা না বললেই নয় সেটা হল বৃষ্টিস্নাত সন্ধ্যাটা । ছোলা-মুড়ি খেয়ে তাই ছাদে গেলাম কিছু সময় কাটাতে......চোখ জুড়িয়ে গেল।

আপডেট হবে...........

সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১১ রাত ১০:৪৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

“Epstein “ বুঝতে পারেন ! কিন্তু রাজাকার,আলবদর,আলশামস আর আজকের Extension লালবদর বুঝতে পারেন না ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৬:০৮

মূলত এটি একটি ছবি ব্লগ। এক একটি ছবি একটি করে ইতিহাস। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কস্টের অধ্যায়।

এপস্টেইন ফাইল দেখে আপনারা যারা বিচলিত, জেনে রাখুন ভয়াবহ আরেক বর্বরতা ঘটেছিলো ৭১এ এদেশেই, আর... ...বাকিটুকু পড়ুন

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×