somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পরাজিত বিজ্ঞান এবং চিকিৎসা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



.....................................................................................................(বদরুল আলম)

বিজ্ঞান আমাদের চলার পথের এক আশির্বাদ। জাগ্রত সময়ে, এমনকি ঘুমের কালপরিক্রমায় ও আমরা বিজ্ঞানের কাছে দায়বদ্ধ। বিজ্ঞান এবং জীবন- এ যেন একটি মুদ্রার দুটি দিক। মানুষ আজ প্রকৃতির অনেক হিংস্রতাকেও বিজ্ঞানের কল্যানে জয় করে নিয়েছে। ঝড়ের পুর্বে আমরা পেয়ে যাই পুর্বাবাস। বন্যার পুর্বাবাস। সুনামী, সাইক্লোন, জলোচ্ছাস ইত্যাদি ইত্যাদি। কিন্তু হে বিজ্ঞান , তুমিও যে কখনো হয়ে যাও একেবারে অসহায়। তুমার পানে তাকিয়ে থাকে অসহায় জন - কিন্তু তুমি নীরব, একেবারে নীরব।

চিকিৎসা ক্ষেত্রে তুমার অসহায়ের কথা বলছি।
একটি ঘঠনা- আবির , ১০/১২ বছরের একটি ছেলে। সদা হাস্য উজ্জ্বল চেহারা। বন্ধুদের সাথে খেলছে, হাসছে। মায়ের আদর , বাবার আদর কেন যেন আরো বেড়ে গেছে তার প্রতি। শুধু সে জানে না মা বাবা যে চোখের জল শেষ করে ফেলছেন তার জন্যে নীরবে কেঁদে কেঁদে। আবির জানে না যে তার দেহে বাসা বেধেছে নীরব ঘাতক-ক্যান্সার। হে বিজ্ঞান, কেন পার না আবিরের জন্যে একটি শুভ সংবাদ প্রদান করতে।

আরেকটি ঘটনা, আবুল কাসেম- একজন অসহায় বাবা। সাজানো সংসার । একদিন ছিন্ন ভিন্ন হয়ে গেল- যে দিন ধরা পড়ল- নীরব ঘাতক ক্যান্সার। সেদিন রিপোর্ট হাতে পেয়ে বাতরুমে লুকিয়ে অনেক কাঁদল। নিজের জন্যে নয়- সন্তানদের কথা ভেবে- আপন জনদের কথা ভেবে। ডাক্তার আশার বানী শুনাল- কাসেম সাহেব হাসল- এক হাসি কান্নার মিশ্র রুপ। হাসি দিয়ে অনেক কষ্টে কান্নাকে আড়াল করল।
এক অনিবার্য পরীনতির দিকে জীবন এগিয়ে চলল।

শেষ ঘটনা- সমুজ আলী- অন্যের কাছ থেকে সান্তনা না নিয়ে নিজে বরং অন্যকে আরো উল্টা সান্তনা দিচ্ছেন। তিনি জানেন যে তিনি মরে গেছেন সেদিন, যেদিন এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় ধরা পরল ক্যান্সার। ওষুধের পাহাড় হাতের কাছে- এখন আর ওষুধ খাওয়ার ও শক্তি নেই। স্বজনরা কাছে বসা- অনেক কথা শেষবারের মত বলতে ইচ্ছে হচ্ছে। কিন্তু ভাষা যে শেষ হয়ে গেছে। জীবন নামের শব্দ বেহালায় আর যে সুরের ঝংকার নেই। তিনি একটি জীবন্ত লাশ ।

হে চিকিৎসা বিজ্ঞান - তুমিত জীবনকে সাজাতে জানো। তুমিত রাঙ্গিয়ে দিতে পার ফুলে ফুলে চলার পথকে। তুমিত বিশ্বকে এনে দিয়েছ হাতের মুঠোয়। অনেক অসম্ভবকে আজ করেছ সম্ভব। তবে কেন পারনা এক রনাঙ্গনে সম্মুখ সমরে ক্যান্সারকে পরাজিত করতে। বিজ্ঞান তুমি এগিয়ে এসো আরেকটি বিজয় ঝাণ্ডা হাতে নিয়ে।
সর্বশেষ এডিট : ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মনে রং নেই আর=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৫২


মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়... ...বাকিটুকু পড়ুন

এতটা নির্লজ্জ বেহায়া ভিসি সারা দুনিয়াতে নেই-- ছি:

লিখেছেন অপলক , ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:০১

একটা মানুষ কতটা নির্লজ্জ হতে পারে, সেই সাথে ক্ষমতার+ টাকার+ সরকারী সুবিধাদী পাবার কাঙ্গাল হতে পারে, চুয়েটের ভিসি (Vice-Chancellor) কে না দেখলে জানতেই পারতাম না। এতদিন শুধু লোভী বলে বুবু... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

×