somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লন্ডন অলিম্পিকস্‌-এর জন্য বাংলাদেশী রেস্তোরাঁগুলো কতটা প্রস্তুত?

০৩ রা নভেম্বর, ২০১১ রাত ৮:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কারি ক্যাপিটাল : ব্রিক লেনে রেস্টুরেন্ট কর্মীর সাথে লর্ড কো (মাঝে, নিল টাই), সাথে মেয়র লুৎফর রহমান

ব্রিক লেনকে অলিম্পিকের কারি ক্যাপিটাল বা কারি খাবারের রাজধানী হিসেবে ঘোষণা দিতে ব্রিক লেনে হাজির হয়েছিলেন লন্ডন অলিম্পিকের আয়োজন কমিটির প্রধান লর্ড সেব কো৻

সড়কের ওপর টেবিল পেতে পাপড় আর আমের চাটনি দিয়ে তাকে স্বাগত জানিয়েছিলেন ব্রিক লেনের রেস্তোরাঁগুলো৻

কিন্তু ব্রিক লেনের অধিকাংশ রেস্তোরাঁ মালিকদের কাছে এখনো ঠিক স্পষ্ট নয় যে তাদের এই সড়ককে অলিম্পিক কারি ক্যাপিটাল হিসেবে ঘোষণা দেয়ায় তাদের লাভ কতটা হবে

অথবা নতুন এই খেতাবের মর্যাদা রক্ষায় ঠিক কি করতে হবে তাদের৻

তবে টাওয়ার হ্যামলেটস্‌ কাউন্সিলের প্রথম সরাসরি ভোটে নির্বাচিত বাংলাদেশী বংশোদ্ভুত মেয়র লুৎফর রহমান বার বার বলার চেষ্টা করলেন, এই স্বীকৃতি ব্রিক লেনের জন্য একটি ঐতিহাসিক ঘটনা



মেয়র লুৎফর রহমান

ব্রিক লেনের কারি শিল্পের জন্য এটা একটা ঐতিহাসিক ঘটনা: মেয়র লুৎফর রহমান


মেয়র রহমানের কথা, ব্রিক লেনের কারি শিল্প লন্ডন বা ব্রিটেন ছাড়িয়ে এখন বিশ্ব দরবারে পরিচিত হওয়ার সুযোগ পেল৻ কিন্তু কিভাবে?

তার অফিসে বসে মেয়র বিবিসি বাংলাকে ব্যাখ্যা দিলেন, অলিম্পিকের সময় সারা পৃথিবী থেকে যত বিমান ব্রিটেনে আসবে সেগুলোতে প্রতিটি যাত্রীর জন্য অলিম্পিকের ওপর পুস্তিকা থাকবে৻

সেই পুস্তিকায় ব্রিক লেনের নাম থাকবে কারি ক্যাপিটাল হিসেবে৻

তারপর অলিম্পিক উপলক্ষ্যে বিভিন্ন ইস্যুতে প্রায় কুড়ি হাজারের মত ভিন্ন ভিন্ন প্রকাশনা হবে৻

প্রতিটি প্রকাশনাতে ব্রিক লেনের নাম থাকবে কারি ক্যাপিটাল হিসেবে৻

“অলিম্পিককে কেন্দ্র করে এককভাবে কোন শিল্প এভাবে প্রচার পাবে না৻ ব্রিক লেনের কারি শিল্পের জন্য এটা একটা ঐতিহাসিক ঘটনা৻

‘‘ব্রিক লেনের রেস্টুরেন্টগুলো এবং এগুলোতে যারা কাজ করেন তারা সরাসরি উপকৃত হবেন,‘‘ মিঃ রহমান বললেন


প্রস্তুতি নিয়ে সন্দেহ

ধারণা করা হচ্ছে অলিম্পিকের সময় কয়েক সপ্তাহে লন্ডনে সারা পৃথিবী থেকে দশ লাখের মত মানুষ আসবেন৻

ব্রিক লেনকে কারি ক্যাপিট্যাল হিসেবে ঘোষণা এবং প্রচার প্রচারণায় উদ্বুদ্ধ হয়ে অলিম্পিকের সময় কয়েক হাজার মানুষও যদি ব্রিক লেনে খেতে আসেন তাতে ব্যবসা বাড়বে সন্দেহ নেই৻

কিন্তু তার জন্য ব্রিক লেনের রেস্তোরাঁগুরো কতটা প্রস্তুত? সারা পৃথিবী থেকে আসা খদ্দেরদের প্রত্যাশা পুরণে তারা কতটা সক্ষম ?

ব্রিক লেনের সুপরিচিত একটি রেস্তোরাঁ গ্রামবাংলা৻ পরিসরে ছোট৻ এই রেস্তোরাঁতে খেতে আসেন প্রধানত বাংলাদেশীরা



রেড ফোর্ট-এর প্রতিষ্ঠাতা আমিন আলী

রেস্টুরেন্টের পরিবেশ বিশ্বমানের হতে হব, না হলে হিতে বিপরীত হতে পারে:রেড ফোর্ট-এর প্রতিষ্ঠাতা আমিন আলী


গ্রাম বাংলার কর্ণধার মোহাম্মদ শহিদ বললেন, তাদের টার্গেটই আসলে `দেশি কাস্টমার`

তার মেন্যুগুলোও একেবারে `খাঁটি বাংলাদেশী` -- সাতকড়া দিয়ে রুই মাছ, চিংড়ি মাছ ভর্তা, মগজ ভাজি, কেচকি মাছ ইত্যাদি৻

কিন্তু অলিম্পিকের সময় নানা দেশের মানুষ তার রেস্টুরেন্টেও তো ঢুকতে পারে৻ তার জন্য কতটা প্রস্তুত তিনি?

নতুন সাজ সজ্জার কোন ব্যবস্থা নিয়ে কি ভাবছেন তিনি? নতুন মেন্যু? নতুন থালা বাসন চামচ? দেয়ালে নতুন রং?

এসব প্রশ্নে গ্রাম বাংলার মালিক বললেন, এই মন্দার সময়ে নতুন করে বিনিয়োগের কথা তিনি ভাবছেন না

শুধু বললেন, ওয়েটারদের একটু ইংরিজি ভাষা শিক্ষার কথা ভাবছেন তিনি

“অলিম্পিকের সময় ছয় সপ্তাহে কত আর ব্যবসা বাড়বে? একশ ভাগ? তার বেশি তো আর না৻ তার জন্য হাজার হাজার পাউন্ড বিনিয়োগ করা এই অর্থনৈতিক মন্দার সময়ে সম্ভব নয়,‘‘ বললেন মিঃ শহিদ৻

যেমন আছে তেমন থেকেই অলিম্পিকের সময় রেস্টুরেন্ট চালাবেন মোহাম্মদ শহিদ

পশ্চিম লন্ডনের কেন্দ্রে অত্যন্ত স্বনামধন্য অভিজাত ইন্ডিয়ান রেস্টুরেন্ট বা কারি রেন্টুরেন্ট -- রেড ফোর্ট৻

এই রেস্টুরেন্টের প্রতিষ্ঠাতা মালিক বাংলাদেশী বংশোদ্ভুত আমিন আলী বললেন, অলিম্পিকের কারি ক্যাপিটাল হিসেবে যে অভূতপূর্ব প্রচার প্রচারণা ব্রিক লেনের হবে তা এই সড়কের রেস্টুরেন্টগুলোর জন্য বিরল একটি সুযোগ

তিনি বললেন, অলিম্পিকের সময় ক সপ্তাহে ছয় মাসের ব্যবসা হতে পারে৻

তবে আমিন আলী বার বার সাবধান করলেন, প্রস্তুতি না নিলে হিতে বিপরীত হতে পারে৻

তার কথা, প্রথম কথা খাবারের মান ভাল করতে হবে৻ সেবার মান ভালো করতে হবে৻ এবং রেস্টুরেন্টের পরিবেশ বিশ্বমানের হতে হবে৻

“অলিম্পিকের সময় এখানে যারা আসবেন তাদের অনেকে বিশ্বমানের সেবা পেয়ে অভ্যস্ত

‘‘সেই প্রত্যাশা পূরণ না করতে পারলে লাভের বদলে ব্রিক লেনের ক্ষতি হয়ে যেতে পারে,‘‘ মিঃ আলী বলেন

প্রস্তুতির যে কথা বার বার বলছিলেন আমিন আলী, ব্রিক লেনে তার লক্ষণ এখনও চোখে পড়ার মত নয়



মুকিম আহমেদ
অলিম্পিকের সময় ব্যবসা করার জন্য অপেক্ষা করে আছি:মুকিম আহমেদ
তবে ব্রিক লেনের সবচে বড় রেস্টুরেন্ট ক্যাফে নাজের মুকিম আহমেদ দাবি করলেন তিনি এবং আরো অনেকেই প্রস্তুত হচ্ছেন

মিঃ আহমেদ জানালেন, টাওয়ার হ্যামলেটস্‌ কাউন্সিল ব্রিক লেনের পরিচ্ছন্নতা বাড়াতে নানারকম বিধিনিষেধ আরোপ করছে৻

রেস্টুরেন্টের সামনে ময়লার বিন রাখা নিষিদ্ধ করা হয়েছে৻ রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে খদ্দের ধরার জন্য ডাকাডাকির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে

নিরাপত্তা বাড়াতে বাড়তি পুলিশ টহলের ব্যবস্থা হয়েছে

“অলিম্পিকের সময় ব্যবসা করার জন্য অপেক্ষা করে আছি,‘‘ বললেন মি আহমেদ

টাওয়ার হ্যামলেটসের মেয়র লুৎফর রহমান জানালেন, অলিম্পিক উপলক্ষ্যে ব্রিক লেন এবং পাশের হোয়াইট চ্যাপেল, মাইল এন্ড এলাকার শ্রীবৃদ্ধির জন্য এক কোটি পাউন্ড খরচ করা হচ্ছে৻

তবে অলিম্পিকের কারি ক্যাপিটাল ব্রিক লেনের রেস্টুরেন্টগুলো তাদের নতুন পাওয়া মর্যাদার প্রতি কতটা সুবিচার করতে পারবে সেটা এখনো খুব স্পষ্ট নয়
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×