somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুই পিতার শহর আজ থেকে ঢাকা

৩০ শে নভেম্বর, ২০১১ সকাল ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুই পিতার শহর আজ থেকে ঢাকা
আজ থেকে ঢাকা পেল দুইজন নগর পিতা। এর আগে শুনে থাকবেন দুই মাতার কথা কিন্তু ডিজিটাল সরকার আজ থেকে দুই নগর পিতা উপহার দিল ঢাকাবাসিদের। ঢাকা বাসিদের অভিনন্দন রইল দুই পিতা পারাব জন্য

যে ভাবে হলো দুই পিতার শহর:
গতকাল বিকাল ৪টা ৩০ মিনিটে স্পিকার আব্দুল হামিদ অ্যাডভোকেটের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। সংসদের নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপন করা হয়। আর জরুরি জনগুরুত্বসম্পন্ন মনোযোগ আকর্ষণীয় নোটিস পর্বটি স্থগিত করা হয়। এরপরেই সরাসরি আইন প্রণয়ন কার্যাবলিতে চলে যান স্পিকার। শুরুতেই স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) বিল-২০১১ বিবেচনার জন্য গৃহীত হয়। এর আগে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, মইনুদ্দীন খান বাদল, শাহ জিকরুল হাসান, জামায়াতে ইসলামীর হামীদুর রহমান আযাদ ও স্বতন্ত্র সংসদ সদস্য ফজলুল আজিম এ বিলে কয়েকটি সংশোধনী প্রস্তাব তুললেও তারা কেউ উপস্থিত না থাকায় এ নিয়ে কোনও আলোচনা হয়নি। বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যদের সংশোধনী ও যাচাই-বাছাই প্রস্তাব উত্থাপিত না হওয়ায় অনেকটাই হতাশ হন স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, সংশোধনী প্রস্তাবগুলো উত্থাপিত হলে এ ব্যাপারে বিস্তারিত বলা যেত। পরে তিনি বিলটি পাসের জন্য উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। সরকারি দলের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে অভিনন্দন জানান। পুরো প্রক্রিয়া শেষ হতে সময় নেওয়া হয় মাত্র ৪ মিনিট। সংশোধিত বিল পাসের ফলে, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ নামে আলাদা দুটি সিটি করপোরেশন গঠিত হবে। আর এ দুটিতে নির্বাচন হবে ৯০ দিনের মধ্যে। বর্তমান মেয়র ও কাউন্সিলররা আর দায়িত্বে থাকছেন না। নির্বাচন পর্যন্ত অনির্বাচিত ব্যক্তিই মেয়রের দায়িত্ব পালন করবেন। ঢাকার ওয়ার্ডগুলো এখন দুটি সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত হবে। ১ থেকে ২৩, ৩৭ থেকে ৪৭ এবং ৫৪ ও ৫৫ ওয়ার্ড (মোট ৩৬টি) নিয়ে গঠিত হবে ঢাকা উত্তর সিটি করপোরেশন। ২৪ থেকে ৩৬, ৪৮ থেকে ৫৩, ৫৬ থেকে ৯২ পর্যন্ত মোট ৫৬টি ওয়ার্ড নিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন হবে। সংসদে পাসের পর রাষ্ট্রপতির স্বাক্ষরের মধ্যদিয়ে বিলটি আইন হিসেবে কার্যকর হবে।

বিল পাসের সময় অনুপস্থিত ছিলেনÑ সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছিলেন না জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদও। রাষ্ট্রপতির স্বাক্ষরের পর আইনের গেজেট প্রকাশের ৯০ দিনের মধ্যে বিভক্ত ঢাকা সিটি করপোরেশনের নির্বাচন করতে হবে। এ সময় সরকার পছন্দের ‘উপযুক্ত’ ব্যক্তি বা যেকোনও সরকারি কর্মকর্তাকে সিটি করপোরেশনের প্রশাসক নিয়োগের বিধান রাখা হয়েছে। তবে এক ব্যক্তি একবারের বেশি প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন না। সবকয়টি সিটি করপোরেশনের জন্য অভিন্ন স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) আইন কার্যকর হবে বলে মেয়াদোত্তীর্ণ যেকোনও সিটি করপোরেশনেও প্রশাসক নিয়োগের বিধান হল। মেয়াদোত্তীর্ণের ক্ষেত্রে ৯০ দিনের বেশি দিন প্রশাসক নিযুক্ত থাকতে না পারলেও নতুন সিটি করপোরেশনে ১৮০ দিন দায়িত্বে থাকতে পারবেন। সংশোধিত বিলে অন্তর্বর্তী দায়িত্ব পালনের জন্য ‘উপযুক্ত’ ব্যক্তির কথা বলা হলেও তার যোগ্যতার কোনও মাপকাঠি নির্ধারণ হয়নি। এছাড়া সিটি করপোরেশন নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনী নিয়োগে সেনা মেতায়েনের আইনি সুযোগ বাদ দিয়ে বিলে আইনশৃঙ্খলাবাহিনীর সংজ্ঞায় পবিবর্তন আনা হয়েছে।
৭টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×