সম্প্রতি ভারতে চালু হয়েছে ইলেকট্রনিক পাবলিক টয়লেট ব্যবস্থা। স্বয়ংক্রিয় এই টয়লেটের ঢোকার আগে স্লটে একটি কয়েন ফেলতে হবে আর তাতেই টয়লেটের দরজা খুলে যাবে, চালু হবে ফ্যান এবং লাইট। এমনকি, ফ্ল্যাশ করতে ভুলে গেলে স্বয়ংক্রিয়ভাবে ফ্ল্যাশ হয়ে যাবে এবং কমোড পরিষ্কার ও জীবাণুমুক্ত হবে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস-এর।
সংবাদমাধ্যমটি জানিয়েছে ভারতে এই ইলেকট্রনিক টয়লেট স্থাপন করেছে ইরাম সায়েন্টিফিক সলিউশন প্রাইভেট লিমিটেড।
ইরাম-এর পরিচালক এম.এস ভিনোদ জানিয়েছেন, ই-টয়লেট হচ্ছে বিভিন্ন ইলেকট্রনিক, ওয়েব এবং মোবাইল প্রযুক্তির সমন্বয়। এতে রয়েছে, দরজা খোলার স্বয়ংক্রিয় ব্যবস্থা, পাওয়ার ফ্ল্যাশিং, স্বয়ংক্রিয় ওয়াশিং এবং জীবাণুমুক্তকরণ পদ্ধতি ও প্ল্যাটফর্ম পরিস্কার রাখার ব্যবস্থা।
জানা গেছে, ই-টয়লেটের পানির ট্যাংকে কি পরিমাণ পানি রয়েছে বা বায়োগ্যাসের কি অবস্থা সবই এসএমএস অ্যালার্ট সিস্টেমের মাধ্যমে কন্ট্রোল রুমে তথ্য চলে যাবে। টয়লেট ইউনিট দূর থেকেই নিয়ন্ত্রণ করা যায়। এর নিয়ন্ত্রণ ব্যবস্থা জিপিএস এর মাধ্যমে কাজ করে। এই টয়লেটে রয়েছে বায়ো মেমব্রেন রিঅ্যাক্টর এবং ন্যানো টেকনোলজি, যা রিসাইকেল করতে ব্যকহৃত হয়। তাই একবার ব্যবহার করা পানি আবারও ব্যবহার করা যায়।
জানা গেছে, একেকটি ইলেকট্রনিক টয়লেট ২০ বর্গফুটের। আর এতে মোট ২ টি দরজা রয়েছে। সামনের দিকে স্লাইডিং দরজা এবং মূল টয়লেটের দরজায় স্বাভাবিক আরেকটি দরজা।
জানা গেছে, একেকটি টয়লেটের ইউনিট তৈরি করতে সাড়ে তিন লাখ রুপি থেকে সাড়ে আট লাখ রুপি পর্যন্ত খরচ হয়েছে। ইউনিটগুলো গড়ে ৭-১০ বছর পর্যন্ত টিকে থাকবে।
আলোচিত ব্লগ
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।