somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বন্ধুই জীবন, তবে বন্ধুই ঋণাত্মক প্রভাবক হতে পারে যদি চান সৎ জীবন

৩০ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বন্ধুহীন জীবন মাঝিহীন নৌকার মত। শত বিপদেও পাশে আছে এই বন্ধু। তবে একটু কি ভেবে দেখেছেন জীবন চলার পথে কিছু সূক্ষ্মাতিসূক্ষ্ম ব্যাপারে বন্ধু আপনাকে ঋণাত্মকভাবে প্রভাবিত করেছে। প্রভাবিত করেছে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে। তবে এই বিষয়গুলো যাদের দ্বারা সংগঠিত তাদের প্রকৃত অর্থে বন্ধু বলা যায়না। তাদের বন্ধু বলে সত্যিকার বন্ধুদের অসম্মান করা কখনই উচিত নয়। এবার দেখাযাক কোন ক্ষেত্রে বন্ধু হতে পারে নীরব শত্রু। বন্ধুরা মিলে আমরা অনেক সময়েই মেতে উঠি নানা তর্ক-বিতর্কে,আলোচনা-সমালোচনায়। কিছুদিন আগে এমনই এক আড্ডায় কথাবার্তার একপর্যায়ে বলেছিলাম, “আমার যদি মেয়ে হয় তবে আমি তাকে বানাব আইনজীবী”। কিন্তু আশ্চর্য ব্যাপার হল কথাটা বলার সাথে সাথেই দেখলাম অধিকাংশ সদস্যই সেটা মেনে নিতে পারল না। তারা এই পেশার খুত বের করা শুরু করল। আইনজীবী হতে নাকি সবসময় মিথ্যা বলতে হবে এবং সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানোর চর্চা বাধ্যতামূলক। ওরা এই সার্টিফিকেট দিলেন যে পৃথিবীতে নাকি এমন কোনও আইনজীবী খুজে পাওয়া যাবেনা যিনি ১০০ ভাগ সৎ। ওদের আমি নানা ভাবে বোঝানোর চেষ্টা করলাম যে নিজের মাঝে সততা ও অন্তরের ইচ্ছা থাকলে শত প্রতিকূলতার মাঝেও সৎ থাকা যায়। কিন্তু ওরা অবুঝ। যুক্তিতর্কে যখন কোনভাবেই আমি ওদের বোঝাতে পারছিনা তখন উন্নত মম শিরে পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে বললাম, “পৃথিবীতে যদি এমন কেউ নাই থাকে তবে আমার মেয়েই হবে প্রথম জন”। ভেবেছিলাম তর্ক এখানেই শেষ হবে কিন্তু হল আরও উল্টো। আজব ব্যাপার হল আমার এই বক্তব্যে ওদের মাঝে শঙ্কা যেন আরও বেড়ে গেল। যে ভাবেই হোক আমার এই স্বপ্ন এখনই দমন করাতে হবে। ভাবখানা এরকম যেন আমার স্বপ্ন ওদের জন্য হুমকি স্বরূপ। কেউ একজন বলল, “দেখবনি ভবিষ্যতে , টাকার গন্ধ পেয়ে তোমার মত কত লোকের চরিত্র বদলে গেছে”। এরপর একটি কথা বলেই আমি আলোচনার তিক্ত সমাপ্তি করি। আমি বলেছিলাম, “তুমি অমানুষ হওয়ার ধান্দায় বিভোর বলে কিভাবে ভাবলে আমি একজন মানুষ হওয়ার স্বপ্ন দেখতে ভয় পাব?” আড্ডার ওখানেই বিষাদময় সমাপ্তি। পরে আমি আরও অনেক পুরোনো স্মৃতির রোমন্থন করলাম। বন্ধু মহলে এর আগেও এমন ঘটেছে হঠাৎ কেউ সত্যের পক্ষে, সততার পক্ষে, ঘুষের বিরুদ্ধে মত প্রকাশ করলেই সাথে সাথেই সবাই না হলেও প্রায় অর্ধেক সংখ্যক এর বিরুদ্ধে যুক্তি দেখাতে শুরু করে এবং ঋণাত্মক ভাবে এর ব্যাখ্যা করার চেষ্টা করে। অর্থাৎ পরোক্ষভাবে বন্ধুর মনের সৎ চেতনাকে দমন করার চেষ্টা করে। বন্ধুরূপী এসব শত্রু থেকে আমাদের সব সময় সজাগ থাকতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২০


৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস....

দেখা হবে যুদ্ধ ফুরোলে সন্ধের মাহফিলে;
দেখা হবে ঠিক চেনা রাস্তার অচেনা-অন্ত্যমিলে।
ছড়াব আবার শস্যের দানা দেশ থেকে মহাদেশে
মানুষই জেতে, খুঁজে নেয় আলো অন্ধকারের শেষে...

তোমার গল্পে... ...বাকিটুকু পড়ুন

বস্ত্রশিল্পের জন্য আমি সরকারের যথাযথ স্থানে থাকলে কি করতাম !!!

লিখেছেন অপলক , ০৭ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:১৬



গত ১০ দিন হল দেশের বস্ত্র শিল্পের উপর আঘাত খুব চিন্তার বিষয়। অনেক আগে বিচ্ছিন্নভাবে বস্ত্রশিল্প নিয়ে কথা বলেছিলাম। আজ সব মিলিয়ে কিছু চিন্তা করলাম। তার কিছু এখানে নোট... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×