somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জয়ের ৫ মিলিয়ন ঘুষ গ্রহন সত্য প্রমানিতঃ

১৮ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শেখনিউজ রিপোর্টঃ অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরীর পাঁচ মিলিয়ন ডলার ঘুষ গ্রহণের বিষয়ে প্রকাশিত সংবাদ আদালতের রায়ে প্রমানিত হলো। খবরটি প্রকাশ করার দায়ে দৈনিক আমার দেশ-এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ করে দিয়েছে আদালত। মামলার কার্যক্রম স্থগিত করে দিয়ে আদালত সম্পাদক মাহমুদুর রহমান, প্রকাশক হাসমত ও প্রতিবেদক এম আবদুল্লাহকে অভিযোগ থেকে খালাস দিয়েছে। এতেই প্রকারন্তরে প্রমানিত হয়েছে যে মামলাটির বিষয়বস্তুর সত্যতা।

২০১০ সালের ১৯ জানুয়ারি তৌফিক-ই-ইলাহী চৌধুরী আদালতে হাজির হয়ে মামলাটি দায়ের করেছিলেন। গতকাল উভয় পক্ষের আইনজীবীদের শুনানি গ্রহণ শেষে আদালত মামলাটি চলতে পারে না মর্মে আদেশ দিয়ে তা খারিজ করে দেন। আদালতের এই আদেশের পর সচেতন মহল ধারনা করছে যে আওয়ামী সরকারের দাপটের দিন আদালত থেকে সরে যাওয়া শুরু হয়েছে।

মাহমুদুর রহমানের আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার সাংবাদিকদের বলেন, জয় ও তৌফিক এলাহীর ঘুষ কেলেঙ্কারি নিয়ে আমার দেশ-এ প্রকাশিত সংবাদটি সত্য প্রমাণিত হয়েছে। বাদী সংক্ষুব্ধ হয়ে ও তার মানসম্মানে আঘাত এসেছে উল্লেখ করে এ মামলাটি করেছিলেন। কিন্তু আদালত এ মামলাটি খারিজ করে দিয়েছে। তিনি বলেন, বিদেশি কোম্পানি সেভরনকে বিনা টেন্ডারে কাজ পাইয়ে দেয়ার জন্য তৌফিক এলাহী পাঁচ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিলেন।

এখান থেকে তিনি দুই মিলিয়ন ডলার প্রধানমন্ত্রীর ছেলে জয়কে দিয়েছিলেন। তথ্যপ্রমাণের ভিত্তিতে এ সংবাদটি আমার দেশ প্রকাশ করেছে। সরকার মামলা দিয়ে ও রিমান্ডে মাহমুদুর রহমানকে নির্যাতন করেছে।

গতকাল ঢাকার ১ নম্বর এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর কবির রাজ ফৌজদারি কার্যবিধির ২৪৭ ধারার বিধান মোতাবেক মামলাটি খারিজ করে দেন। মাহমুদুর রহমান ছাড়াও অপর আসামিরা হলেন পত্রিকাটির সাবেক প্রকাশক আলহাজ হাসমত আলী ও প্রতিবেদক এম আবদুল্লাহ। মামলাটি দায়েরের পর বাদি তৌফিক এলাহী চৌধুরী মাত্র একবার আদালতে হাজির হন। এর পর থেকে গত ১৩টি ধার্য তারিখে তিনি আদালতে হাজির হননি। গতকাল এ মামলার অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। এ উপলক্ষে মাহমুদুর রহমানকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পত্রিকাটির প্রকাশক আলহাজ মো. হাসমত আলীর পক্ষে সময়ের আবেদন করা হয়। অপর আসামি প্রতিবেদক এম আবদুল্লাহ আদালতে হাজির ছিলেন।

আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, মহসীন মিয়া, মোসলেহ উদ্দিন জসীম, সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ প্রমুখ।

২০০৯ সালের গত ১৭ ডিসেম্বর আমার দেশ পত্রিকায় ‘প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় ও বর্তমান সরকারের জ্বালানি উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী বিনা দরপত্রে একটি কাজ মার্কিন কোম্পানি শেভরনকে পাইয়ে দিতে পাঁচ মিলিয়ন ডলার টাকা ঘুষ নিয়েছেন’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। বাদী ঘুষের পাঁচ মিলিয়ন ডলারের মধ্যে দুই মিলিয়ন ডলার ২০০৯ সালের ১৪ অক্টোবর টেক্সাসে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে দিয়েছেন।

শুনানিতে মাসুদ আহমেদ তালুকদার বলেন, আমার দেশ পত্রিকায় প্রকাশিত রিপোর্টটি শতভাগ সত্য। অযথা হয়রানির উদ্দেশ্যেই রাজনৈতিক হীন উদ্দেশ্যে আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করা হয়েছে। বাদী এখন নিজেও মামলাটি চালাতে অনীহা প্রকাশ করছেন। ফলে তিনি এখন আর আদালতে হাজিরও হচ্ছেন না। আইনজীবীদের শুনানি শেষে আদালত মামলাটি খারিজ করে দেন। আর এই খারিজের মাধ্যমেই প্রমানিত হল সংবাদটির সত্যতা। আগামী সরকারের সময় এই মামলায় বিচার হলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না বলে সচেতন মহলের ধারনা।
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

একটি কবিতা ও তার গল্প : কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?

লিখেছেন চারাগাছ, ১২ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:৩৩




একটি কবিতা ও তার গল্প
পর্ব ০৩

কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য কেউ কি রইলো?



কিছু কবিতা পাঠকের সামনে এসে দাঁড়ায় না; বরং পাঠককে দাঁড় করিয়ে দেয় নিজের বিবেকের সামনে। প্রথম পাঠে মনে... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×