somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ক্লোন রাফা
আমি আমাদের কথা বলতে এসেছি। আমি বাংলাদেশের কথা বলবো।আমি পৃথিবির অবহেলিত মানুষের পক্ষে ।জয় বাংলার প্রতিটি শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। ৭১-এর স্বাধীনতা রক্ষায় জিবন বাজী রেখে লড়াই করে যাবো।জিবনের শেষ রক্ত বিন্দু দিয়ে ।জয় বাংলা জয় বঙ্গবন্ধু ।

ছাত্র জনতা আহতদের কাছে জিজ্ঞাসা

১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আন্দোলনে আহতদের বলছি...

তোমাদের কারও চোখ নেই, কারও হাত নেই, নেই কারও পা। চিকিৎসা সহায়তার জন্য রাস্তায় তোমরা আন্দোলন করছো।

কিন্তু, তোমরা কি জানো, তোমাদের চিকিৎসা হবে না?

তোমরা কি জানো, তোমরা বিনা চিকিৎসায় মারা না গেলে এ সরকারই তোমাদের এক এক করে টার্গেট কিলিং করে আওয়ামী লীগের উপর দোষ চাপাবে?

তোমরা কি জানো, তোমরা এ সরকারের জন্য কত ভয়ংকর বিপদ? কত ভীবৎস বিষফোঁড়া?

কারণ একটাই। তোমরাই এ আন্দোলনে তাজা গুলি খাওয়া প্রত্যক্ষ স্বাক্ষী। যারা মারা গেছে তারা তো আর স্বাক্ষী দিতে পারবে না, তাই না?

আজ হোক আর কাল হোক, তোমাদের প্রত্যেকের মনে প্রশ্ন আসবে, গুলিটা কি আদৌ পুলিশ করেছিলো? পুলিশ কোথায় ছিলো, তুমি কোথায় ছিলে, গুলি কোন দিক থেকে এসে তোমার শরীরের কোথায় লাগলো?

তোমাদের মনে কি প্রশ্ন আসেনা, কেন আন্দোলনে কেবল নিহতদের জন্য মামলা হয়েছে? তোমাদেরকে আহত করার জন্য মামলা কোথায়?

না, তোমাদের জন্য মামলা হবে না। কারণ, মামলা হলে বিচারকালে তোমাদের জেরার সম্মুখীন হতে হবে। নিহতদের ক্ষেত্রে সেই সুযোগ নেই, ক্লিয়ার?

তোমরা কি শুনো নাই, সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ কী বলেছে? বলেছে, এ অভ্যূত্থান ব্যর্থ হলে সকলের মুখোশ খুলে দেবে! কাদের মুখোশ?

তোমরা কি শুনো নাই, সমন্বয়ক হাসিব কী বলেছে? বলেছে, মেট্রোরেলে আগুন আর পুলিশ না মারলে এ অভ্যূত্থান সফল হতো না। একটু মাথা খাটাও, অভ্যুত্থান সফলের জন্য যদি লাশেরই প্রয়োজন হয়, কোন লাশ পাওয়া সহজ? পুলিশের, নাকি তোমাদের?

তোমাদের শরীরের সেই নিষিদ্ধ ৭.৬২ বোরের বুলেট কারা ছুঁড়েছে? ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবের অনুমান শুনছো কি? আর্মি থেকে বহিস্কৃত কমান্ডো যারা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে গ্রেনেড দিয়ে খেলেছি, বুলেট দিয়ে খেলেছি তারা কাদের গুলি করেছে, ভেবেছো কি?

ড. ইউনুসের ভাষ্যমতে, এ অভ্যুত্থান একটি মেটিকিউলাস প্ল্যানের সফল বাস্তবায়ন। তোমাদের চোখ, তোমাদের হাত, তোমাদের পা সেই প্ল্যানের অংশ কি?

বিগত সরকার তোমাদের লাশ ফেলে জনগণ ক্ষেপিয়ে তার বিরুদ্ধে রাস্তায় নামাবে, নাকি অন্য কেউ মেটিকিউলাসলি তোমাদের লাশ ফেলে জনগণ ক্ষেপিয়ে সরকার তাড়ানোর প্ল্যান করবে?

ভাবো। ভাবতে তোমাদের হবেই। কারণ ক্ষতিটা যে হয়েছে তোমাদেরই।

#ATeam 20241150
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:২১
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

×